জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক সহ ৫ সংখ্যালঘু এমএলএ কমিশনে বিচারাধীন

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গীপুর: মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের নাম বিচারাধীন তালিকায় থাকায় কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।তিনি রবিবার রঘুনাথগঞ্জে সাংবাদিকদের সামনে তাঁর ক্ষোভ ব্যক্ত করেন।একইসঙ্গে জঙ্গিপুরের বিধায়ক(Jangipur MLA) তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের নামও বিচারাধীন রয়েছে। জঙ্গিপুরের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের পরিবারের সাতজনের নাম খসড়া তালিকায় বিচারাধীন রয়েছে। বিচারাধীন তালিকায় নাম আসায় ক্ষুব্ধ তৃণমূলের বিধায়ক(MLA) তোরাফ হোসেন মন্ডল। তিনি নিজে পেনশন হোল্ডার। সরকারি চাকরি করেছেন টানা ৩৬ বছর। দুবারের বিধায়ক তিনি।

২০০২ সালের ভোটার তালিকাতে তাঁর নাম আছে। বাবার নামের উচ্চারণে সামান্য ভুল থাকায় তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। সমস্ত নথি তিনি জমা দিয়েছিলেন। এরপরেও বিচারাধীন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ চার মাস ধরে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর শনিবার চূড়ান্ত ভোটার খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। প্রকাশিত তালিকায় ৬৩ লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে। যা নিয়ে ভোটারদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তালিকায় বিচারাধীন বা অমীমাংসিত হিসেবে অনেকের নাম চিহ্নিত রয়েছে ।অমীমাংসিত ভোটার তালিকায় রয়েছেন কয়েকজন জনপ্রতিনিধিও।

সেই তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং তাঁর দুই ভাই ও জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক(MLA Abdur Rajjak)। এর পাশাপাশি বিচারাধীনের তালিকায় রয়েছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল ও আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। নিবার কমিশন যে তথ্য প্রকাশ করেছে সেই তথ্য অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। এস আই আর প্রক্রিয়ার পর মাঝে বাদ পড়েছিল ৫৮ লক্ষ ভোটার। আর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে অতিরিক্ত ৫ লক্ষেরও বেশি ভোটার। মোট বাদ পড়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। এই পরিসংখ্যান প্রকাশিত হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর