SIR আতঙ্কে মৃতের ছেলের নামও ‘ডিলিটেড’, স্ত্রী ‘বিচারাধীন’

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : SIR-র কাজ চলার সময়ে আতঙ্কে প্রাণ হারিয়েছিলেন খড়্গপুর বিধানসভার আবাসগড় বুথের ভোটার শ্যামল বসু। এবার চূড়ান্ত তালিকা থেকে ‘ডিলিটেড’ তালিকায় মৃত শ্যামল বসুর ছেলে সনৎ বসু। এসআইআর-র আতঙ্কের কারণে একাধিক মৃত্যুর প্রতিবাদে  কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরের স্মারকলিপি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সনৎ বসুকে সেই সময় নিয়ে গিয়েছিলেন তিনি। এবার তাঁর নামের পাশেই লেখা ‘ডিলিটেড’। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, নোটিশ পাঠিয়ে এই পরিবারটিকে শুনানিতে ডাকা হয়েছিল। সমস্ত নথিপত্র জমাও করেছিলেন। কিন্তু নাম থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তালিকা প্রকাশের পর দেখা গেল সনৎ বসুর নামের পাশে ডিলিটেড লেখা। পাশাপাশি মৃত শ্যামল বসুর স্ত্রীয়ের নামের পাশে রয়েছে অ্যাডজুডিকেশন। এরপরই উদ্বেগ বেড়েছে পরিবারে। তালিকায় ডিলিটেড হওয়ার পরে এখন চিন্তায় বসু পরিবার। সমস্ত নথি দেওয়ার পরেও কী করে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। মায়ের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। তা নিয়েও চিন্তা শুরু হয়ে গিয়েছে। পরে এই নামও বাদ দেওয়া হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন ফঠতে শুরু করে দিয়েছে।  

জানা যায় গত ২৬ নভেম্বর মৃত্যু হয় শ্যামল বসুর। SIR-র কাজ শুরু উপর থেকে চিন্তায় ছিলেন তিনি। হৃদরোগে মৃত্যু হয়েছিল তাঁর। পরিবারের দাবি, ১৯৯৫ সালে ভোটার তালিকায় তাদের নাম থাকলেও পরে সেটা আর খুঁজে পাওয়া যায়নি। ২০০২ সালের তালিকাতেও তাদের নাম নেই। সনতের অভিযোগ, আগে তাদের নাম কেটে দেওয়া হয়েছে।

 

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

হঠাৎ থমকে গেল আর্জেন্টিনার ম্যাচ, খেলা থামিয়ে সম্মান মেসিকে

খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য