ভেষজের আড়ালে রাসায়নিক রং বিক্রি! দোলের আগে পর্দা ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এক সময় দোল ও হোলিতে উজ্জ্বল রাসায়নিক রঙেরই ছিল দাপট। লাল, হলুদ, সবুজ থেকে সোনালি-রুপোলি-রঙের উৎসবের পরেও যার দাগ থাকত দিনের পর দিন। তবে গত কয়েক দশকে চিত্র বদলেছে। ত্বক ও পরিবেশের ক্ষতির আশঙ্কায় এখন অনেকেই ভেষজ আবিরের দিকে ঝুঁকছেন। ফুলের পাপড়ি, শাক-সবজি ও প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এই রঙের চাহিদা ক্রমশ বাড়ছে।

চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। অভিযোগ, সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক আবিরকেই ভেষজ বলে বাজারে বিক্রি করছেন। ব্যবসায়ীদের একাংশের দাবি, এমন কিছু কৃত্রিম রং এসেছে যা দেখতে ভেষজের মতো হওয়ায় সাধারণ ক্রেতাদের পক্ষে পার্থক্য বোঝা কঠিন। ফলে অজান্তেই অনেকেই ক্ষতিত্ব রং কিনে ফেলছেন।পরিবেশকর্মী ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ভেষজ আবিরের আড়ালে বাজারে কৃত্রিম রঙের রমরমা চলছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ফুল-ফল ও অবিক্রীত পুজোর ফুল থেকে কীভাবে নিরাপদ ভেষজ আবির তৈরি করা যায়, তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংগঠনের সদস্যদের মতে, এতে পরিবেশ রক্ষা যেমন হবে, তেমনই স্বনির্ভরতার সুযোগও তৈরি হবে।

চর্মরোগ বিশেষজ্ঞদের সতর্কবার্তা, রাসায়নিক রং ত্বকে অ্যালার্জি, র‍্যাশ বা চোখে জ্বালার কারণ হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তাই সচেতনভাবে সঠিক ভেষজ আবির ব্যবহার করাই নিরাপদ দোল উদযাপনের মূল চাবিকাঠি।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে