নেতাজি নগরের পর বামনগোলায় দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি -তৃণমূল সংঘর্ষ, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, বামনগোলা: নেতাজি নগরের পর এবার মালদা। দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে হাতাহাতি। আহত দুই পক্ষের দুজন। মালদার বামন গোলা থানার মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ কলোনী(Gangaprasad Colony) এলাকার ঘটনা। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে বামনগোলা থানার(Bamongola P.S.) পুলিশ।

রাজ্যজুড়ে বিজেপির দেওয়াল লেখা কর্মসূচি চলছে। তৃণমূলের অভিযোগ গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায়, তাদের দেওয়াল লিখন(Wall Writing) মুছে দিয়ে তার ওপর দেওয়াল লেখার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। তাদের এক সমর্থককে বেধড়ক মারধর করা হয়। সে বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।পাল্টা বিজেপির অভিযোগ, তারা দেওয়াল লেখা কর্মসূচি করছিল সেই সময় হঠাৎ তৃণমূলের কর্মই সমর্থকরা তাদের ওপর চড়াও হয়। তাদেরকে বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ জানালে তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা।ইতিমধ্যেই দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে বামনগোলা থানার পুলিশ। উভয়ের অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। যেখানে সংঘর্ষ ঘটেছিল সেই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।আহত বিজেপি কর্মী নৃপেন মাহাতো অভিযোগ করেন যে মিলের দেওয়ালে লেখা হচ্ছিল সেখানে প্রতি নির্বাচনে বিজেপির লেখে। কিন্তু এইবার সেই দেওয়ালে লিখতে গেলে তৃণমূলে কর্মীরা আক্রমণ করে। এমনকি বিজেপির হয়ে দেওয়াল লেখার অপরাধে বিজেপি কর্মী নৃপেন মাহাতোর দোকান ভাঙচুর করে ও লুটপাট চালায়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর