তপসিলিদের প্রচারে ব্র্যান্ডেড যানবাহন, কেমন গাড়ি আনল তৃণমূল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন নজরুল মঞ্চে। এই সভার পোশাকি নাম—‘‌তপসিলি সংলাপ’‌। শিয়রে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন এখন কঠিন লড়াই। তাই দোলের পর নতুন কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল সাংসদ। ৮৪টি তফসিলি জাতি, তফসিলি উপজাতি অধ্যুষিত বিধানসভায় বিশেষ প্রচার চালাতে নির্দেশ দিলেন তিনি। আর তা করতে দলের পক্ষ থেকে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে বলেও জানিয়ে দিলেন অভিষেক। ওই গাড়িতে ৩–৪ জন থাকবেন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন তাঁরা। নজরুল মঞ্চে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচি সভায় এই কর্মসূচির কথাই জানিয়ে দেন তৃণমূলের লোকসভার দলনেতা।

এদিকে তপসিলি জাতি এবং উপজাতিদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। এই তথ্য এনসিআরবি রিপোর্টে উঠে এসেছে। এই তথ্য দিয়ে অভিষেক বলেন, ‘এরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। উত্তরের যে সব জেলায় বিজেপির বিধায়ক–সাংসদ সেখানে গিয়ে দেখুন কেন্দ্র থেকে কটা টাকা এনেছে। পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু খুঁটি পুঁতে ১০ পয়সার বালবও জ্বালায়নি। ২৪০ সাংসদ নিয়ে বিআর আম্বেদকরের রচিত সংবিধান পাল্টাতে চায়। সেই দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে বিআর আম্বেদকর তপসিলিদের সংরক্ষণের অধিকার দিয়েছে তা তুলে দেবে।’‌ তৃণমূল সরকার তপসিলিদের উন্নতির জন্য লক্ষ্মীর ভাণ্ডার–সহ একাধিক প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার পাঁচ বছরে ১০০০ টাকা থেকে বেড়ে ১৭০০ টাকা হয়েছে বলে পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক।

 

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকার তপসিলি জাতি–উপজাতিদের জন্য কী কী কাজ করেছে তাও তুলে ধরেন সাংসদ। বিজেপিকে একহাত নিয়ে অভিষেক নেতা–কর্মীদের নতুন কর্মসূচির কথা জানিয়ে বলেন, ‘‌বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য কী করেছে সেই তথ্য তুলে ধরতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না। বুথে ১০০ ভোটে জেতার কনফিডেন্স থাকলে সেটা ২০০ করার চেষ্টা করুন। বাড়ি বাড়ি যান। প্রচারের গাড়ি না এলে, অপেক্ষায় থাকার দরকার নেই। নিজে চলে যান।’‌

এছাড়া বিজেপির রথযাত্রা নিয়ে তুলোধনা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই বিষয়ে সভা থেকে সুর সপ্তমে চড়িয়ে অভিষেক বলেন, ‘‌আষাঢ়–শ্রাবণ মাসে রথযাত্রা হয় বলে জানি। কিন্তু ফেব্রুয়ারি মাসে রথযাত্রা আবার কী!‌ জগন্নাথদেবের রথের কথা শুনেছি। শ্রীকৃষ্ণ–অর্জুনের রথের কথা শুনেছি মহাভারতে। চোর–চিটিংবাজদের রথ। রথ যত্নে রাখুন। ওই রথেই গুজরাত ফিরে যেতে হবে। অন্তর্যামী আগামী দিনে ফল দেখিয়ে দেবে। বিজেপিকে পঞ্চাশের নিচে নামাতে হবে। বিরোধী আসনে বসে ৭০টি আসন পেয়েই রথে চড়ছে। ২০০ পার করলে কীসে চড়ত?‌ এদের পা মাটিতে পড়ছে না। রথ নিয়ে এই বিজেপি নেতারা এলে মাছ–মাংস খাওয়াবেন। বলবেন, আমাদের টাকা তো এত বছর ধরে আটকে রেখেছেন। এই খাবার খান। মিষ্টি থেকে চা সব খাওয়াবেন।’‌

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা