সঞ্চালক হয়ে টেলিপর্দায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিগবসের শুটিং শুরু কবে?

মাস কয়েক ধরেই এ নিয়ে বিস্তর আলোচনা চলেছে। অবশেষে গুঞ্জনে সিলমোহর পড়ল। দর্শকদের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগবস

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও টিভির পর্দায় দাপট দেখাতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। যাঁর স্মার্ট ব্যক্তিত্ব সবসময় মুগ্ধ করছে সকলকে। ক্রিকেট ময়দান হোক বা দর্শকে ভরা টিভির শোয়ে সঞ্চালনার দায়িত্বে হোক, সবেতেই তিনি সিদ্ধহস্ত। ব্যাট হাতে যেমন ময়দানে প্রতিপক্ষকে ঘায়েল করেন তিনি, তেমনি রিযেলিটি শোয়ের মঞ্চে প্রতিযোগীদের বলে বলে গুগলি দেন। সুতরাং বলাই বাহুল্য, সঞ্চালকের ভূমিকায় কতটা সাবলীল তিনি। তবে এতকাল তাঁকে দর্শক দেখেছে ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে। যে শোয়ে পরম্পরা অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি। তাঁকে ছাড়া ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে অন্য কাউকে ভাবাই যায়না। এবার ‘বিগবস’ এর মতো রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

যদিও মাস কয়েক ধরেই এ নিয়ে বিস্তর আলোচনা চলেছে। অবশেষে গুঞ্জনে সিলমোহর পড়ল। দর্শকদের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগবস। আর তাতেই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। স্টার জলসায় সম্প্রচারিত হবে এই শো। আগামী ৬ মার্চ শুক্রবার এই শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আরও শোনা যাচ্ছে, সেদিন নাকি আরও কয়েকটি অনুষ্ঠানে থাকতে পারেন মহারাজ। তবে শোয়ের শুরু হতে এখনও কিছু সময় বাকি আছে। কিন্তু ঠিক কবে থেকে এই শো শুরু হবে, কারা শোয়ে অংশগ্রহণ করবেন, কোন স্লটে অনুষ্ঠানের সম্প্রচার হবে, তা ঘিরেই এখন জল্পনা তুঙ্গে।

প্রায় ১০ বছর আগে কালার্স বাংলায় এই শোকে শেষ দেখা গিয়েছিল। তাতে জয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ। এবার নতুনভাবে এই শো দেখা যাবে স্টার জলসার পর্দায়। এদিকে বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে আলোচনায় রয়েছে। চলতি মাসেই শুরু হবে সেই ছবির শুটিং। মহারাজের ভূমিকায় দেখা যাবে, বলিউডের অভিনেতা রাজকুমার রাওকে। গুঞ্জন মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পারেন অমৃতা চট্টোপাধ্যায়। আর সৌরভের বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন বোমান ইরান এবং অপরাজিতা আঢ্য। আর বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে দেখা যেতে পারে গজগজ রাওকে। আর এত কিছুর মাঝেই এবার নতুন রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে টেলিভিশনে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে