এই মুহূর্তে

চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই! বাতিল নাকি বিচারাধীন? নয়া আবেদন পদ্ধতি জানুন

নিজস্ব প্রতিনিধিঃ  পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকায় তিনটি পৃথক ক্যাটেগরি রাখা হয়েছে-বৈধ ভোটার, অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড। তবে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই জীবিত ব্যক্তিদের নামও ভুলবশত ‘ডিলিটেড’ তালিকায় চলে গিয়েছে এবং তাঁদের মৃত হিসেবে দেখানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ভোটাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এমন পরিস্থিতিতে পুনরায় আবেদন করে নাম সংশোধনের সুযোগ রয়েছে।

ভোটার তালিকার প্রধান তিনটি ক্যাটেগরি

বৈধ ভোটার: যাঁদের নামের পাশে কোনও বিশেষ মন্তব্য নেই। তাঁরা স্বাভাবিকভাবেই ভোট দিতে পারবেন।
অ্যাডজুডিকেশন: যাঁদের নাম সংক্রান্ত বিষয় বিচারাধীন রয়েছে। পরে সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ডিলিটেড: এই তালিকায় নাম থাকলে বোঝায় যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে এবং আপাতত তাঁরা ভোেট দিতে পারবেন না।

নাম ‘ডিলিটেড’ ক্যাটেগরিতে থাকলে কী করবেন?

•অনেক সময় ভুলবশত জীবিত ব্যক্তিদের নামও মৃত দেখিয়ে ডিলিট করা হয়।

•এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভোটারকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO) বা চিফ ইলেকটোরাল অফিসার (CEO)-এর কাছে আবেদন করতে হবে।

•তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলাশাসক তথা DEO-র কাছে লিখিত আবেদন জানানো জরুরি।

•আবেদন গ্রহণযোগ্য হলে পুনরায় নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি

1. DEO-কে উদ্দেশ্য করে একটি লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।

2. আবেদনের বিষয় (Subject) লিখতে হবে: “Application For Reconsideration Of Deletion Of Name From Electoral Roll.”

3. আবেদনপত্রে উল্লেখ করতে হবে-

আবেদনকারীর নাম

•বাবার নাম
•বিধানসভা কেন্দ্রের নাম

•পার্ট নম্বর (১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী)

•EPIC নম্বর

•স্থায়ী ঠিকানা

4. আবেদনপত্রের সঙ্গে এনুমারেশন ফর্মের ফটোকপি সংযুক্ত করতে হবে।

5. আবেদনকারীর স্বাক্ষর ও একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে।

আবেদন খারিজ হলে কী করবেন?

•যদি DEO আবেদন গ্রহণ না করেন, তাহলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে।

•সেক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে CEO-র কাছে আপিল করা যেতে পারে।

•সেক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে CEO-র কাছে আপিল করা যেতে পারে।

•যদি সেখানেও আবেদন খারিজ হয়, তবে ফর্ম-৬ ব্যবহার করে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে।

•এই ফর্ম ECINET অ্যাপ বা নির্বাচন কমিশনের পোর্টাল থেকে সংগ্রহ করা সম্ভব।

ভুলবশত নাম বাদ পড়লেও তাই আতঙ্কের কোনও কারণ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক পদ্ধতিতে আবেদন করলে ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ