বাবরি মসজিদ বানানোর পুরস্কার! হুমায়ূন কবীরকে কেন্দ্রীয় নিরাপত্তা শাহি মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি : হুমায়ুন কবীর কেন্দ্র থেকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেলেন। তৃণমূল ছেড়ে নতুন দল গড়েছেন হুমায়ুন কবীর। তাঁকে এবার ১২ সদস্যের কেন্দ্রীয় বাহিনীর একটি দল নিরাপত্তা দেবে। বুধবার দুপুরে রেজিনগর এর বাড়িতে হুমায়ুনের কাছে পৌঁছে যাক সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই দলে রয়েছেন একজন পরিদর্শক ,একজন সরকারি পরিদর্শক এবং ১০ জন কনস্টেবল। ভরতপুরের বিধায়ককে নিরাপত্তা দেওয়া নিয়ে জটিলতা আদালত পর্যন্ত যায়। কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভরতপুরের বিধায়ক।

এরপরই হুমায়ুনের আর্জি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয় আদালত। দিল্লি থেকে তার কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়। সমস্ত দিক বিচার করে ভরতপুরের বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার হোলির দিন সেই সুরক্ষা বাহিনী পৌঁছে যায় হুমায়ুনের মুর্শিদাবাদ জেলার বাড়িতে। এদিকে এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল কটাক্ষ করতে পিছুপা হয়নি। জোড়া ফুল শিবিরের কেউ কেউ বলেছেন দিল্লির সঙ্গে গোপনে সখ্যতা বাড়াতেই এই নিরাপত্তার বন্দোবস্ত। যদিও এমন কোন আঁতাতের কথা মানতে চান নি ভরতপুরের বিধায়ক ।

তার দাবি ,লাগাতার খুনের হুমকির ফলে রাজ্যকে নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। সেখানে সাড়া না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। এরপরই বুধবার দিল্লি থেকে তাঁর কাছে নিরাপত্তা টিম এসে পৌঁছয়। তৃণমূল থেকে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার পর তিনি নতুন দলের কথা ঘোষণা করেন। গত ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করে তিনি নতুন দলের নাম প্রথমে জনতা উন্নয়ন পার্টি দেন। কিন্তু ওই নামে আরেকটি দল ইতিমধ্যে আবেদন জানানোয় তার রাজনৈতিক দলের নামের আগে ‘ শব্দ দিয়ে ভরতপুরের বিধায়কের রেজিস্ট্রেশন মঞ্জুর করে নির্বাচন কমিশন।

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?