দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুলতলিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ওপর অস্ত্র নিয়ে হামলা বিজেপির দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহত কুলতলি বিধানসভার চুুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনন্ত সাপুই(Ananta Sapui) । কুলতলির বিধায়ক(MLA) গণেশচন্দ্র মন্ডল জানান, ঘটিহারানিয়া বাজারের তার নিজস্ব দোকানে যাওয়ার পথে তার উপরে হামলা চালায় বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা । এলোপাথাড়ি কোপ মারা হয় তার শরীরে। শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ লাগে অনন্তের শরীরে। স্থানীয় মানুষজন তার চিৎকারে প্রথমে তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতাল(Kultali Hospital) ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয় মঙ্গলবার দোল উৎসব যাওয়ার পর বুধবার ছিল ঝুলন। সেখানে রং খেলার সময় ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের গায়ে রং লাগে। তাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। সেখান থেকেই সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় প্রশাসনকে না জানিয়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রকৃত অন্যায় ভাবে যদি তার গায়ের রং দেওয়া হয়ে থাকে তাহলে তার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক এই দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

তাদের আরও দাবি, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকায় বিজেপির কোন দুষ্কৃতী নেই। সেখানে যারা রয়েছে তারা সকলেই শাসকদলের মদতপুষ্ট। ওই এলাকায় বিজেপি কোন মিটিং মিছিল করতে পারেনা। যারা বিজেপির কর্মী সমর্থক তারা ভয়ের মধ্যে রাজনীতি করে। অনেকেই গোপনে রাজনীতি করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। যারা এই সংঘর্ষের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ