দিনেও অন্ধকার, প্রকাশ্যে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের নির্ঘণ্ট, ভারতে কি দেখা যাবে?

জানা যাচ্ছে, আগামী ১২ অগস্ট বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, যেটি কর্কট রাশি এবং অশ্লেশা নক্ষত্রে ঘটবে। জ্যোতিষীরা জানাচ্ছেন, দ্বিতীয় সূর্যগ্রহণ সবথেকে দীর্ঘ এবং চিত্তাকর্ষক হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের দিনক্ষণ। ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ ভারতে না দেখা গেলেও বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে? জ্যোতির্বিদ্যার দিক থেকে ২০২৬ সালটি খুবই বিশেষ। জানা যাচ্ছে, আগামী ১২ অগস্ট বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, যেটি কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রে ঘটবে। জ্যোতিষীরা জানাচ্ছেন, দ্বিতীয় সূর্যগ্রহণ সবথেকে দীর্ঘ এবং চিত্তাকর্ষক হবে। যেখানে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলবে। সুতরাং যে যে অঞ্চলে সূর্যগ্রহণের প্রভাব পড়বে, সেইসব অঞ্চল দিনের বেলাও অন্ধকার থাকবে। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, এই সূর্যগ্রহণ একটি বিরল।

গ্রহণের সময়

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ অগস্ট রাত ৯:০৪ মিনিটে শুরু হবে এবং পরের দিন, ১৩ অগস্ট, ভোর ৪:২৫ মিনিটে শেষ হবে। বলয়াকার সূর্যগ্রহণ হবে, যেখানে সূর্যকে একটি উজ্জ্বল বলয়ের মতো দেখাবে। তবে অনেক ভৌগোলিক স্থানে পূর্ণ সূর্যগ্রহণ হিসেবেও এটি দৃশ্যমান হবে। এই সূর্যগ্রহণ মূলত পৃথিবীর উত্তর ও পশ্চিম অংশকে প্রভাবিত করবে। এছাড়া আন্টার্টিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক মহাসাগর এবং উত্তর স্পেনের বাসিন্দারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন। ফ্রান্স, ব্রিটেন এবং ইতালি-সহ বেশিরভাগ ইউরোপীয় দেশ আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। গ্রহণের সময় এই অঞ্চলগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে যেতে পারে।

ভারতে প্রভাব

গ্রহণের সময় ভারতে রাত থাকবে, তাই সূর্যগ্রহণ এখানে দৃশ্যমান হবে না। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সূতক সময়কাল (যা গ্রহণের ১২ ঘন্টা আগে শুরু হয়) কেবল তখনই কার্যকর হয় যখন সংশ্লিষ্ট অঞ্চলে গ্রহণ দৃশ্যমান হয়। যেহেতু ১২ অগস্টের এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এখানে কোনও সূতক সময়কাল বৈধ হবে না। তাই ভারতের মন্দির এবং দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। তবে এ সময়ে কেউ যদি যেখানে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে, সেখানে ভ্রমণ করেন, তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সূর্যগ্রহণ কখনই খালি চোখে দেখা উচিত নয়, কারণ সূর্যের তীব্র রশ্মি চোখের রেটিনার ক্ষতি করে। এটি দেখার জন্য সর্বদা প্রত্যয়িত সৌর ফিল্টারযুক্ত চশমা বা বিশেষ দূরবীন ব্যবহার করতে হবে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি