আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যপালের আচমকা পদত্যাগে স্তম্ভিত মমতা, বোসের জায়গায় আসছেন রবি

নিজস্ব প্রতিনিধি: এ যেন অনেকটাই বিনা মেঘে বজ্রপাত। ভোটের মুখে বৃহস্পতিবার (৫ মার্চ) আচমকাই দিল্লি গিয়ে ইস্তফা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 'মানসপুত্র' হিসাবে পরিচিত প্রাক্তন গোয়েন্দা কর্তা তথা তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। ভোটের মুখে কি কারণে রাজ্যপালের পদে ইস্তফা দিলেন আনন্দ বোস, তা নিয়ে জোর জল্পনা চলছে। বোসের ইস্তফার খানিকবাদেই এ নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক প্রধানের আচমকা ইস্তফায় তিনি যে বিস্মিত তাও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন রাতে সমাজমাধ্যম 'এক্স' (পূর্বতন টুইটার) হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।' 

সমাজমাধ্যমের পোস্টেই মমতা জানিয়েছেন, সি ভি আনন্দ বোসের ইস্তফার পরে তামিলনাডুর বিতর্কিত রাজ্যপাল আর এন রবিকে বাংলার লোকভবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।'

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ