ফের ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা, ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে টিআরপি’র শীর্ষে কে?

প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে জোয়ার ভাঁটা এবং পরশুরাম, চতুর্থ স্থানে রয়েছে ও মোর দরদিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে চমকের পর চমক। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে জি বাংলার ‘পরিণীতা’। আর সেটা প্রতি সপ্তাহে ধরে রেখেছে। স্টার জলসার ‘পরশুরাম’-কে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না ‘পরিণীতা’। শুরু থেকেই TRP-র শীর্ষাসন ধরে রেখেছিল ‘পরশুরাম’। কিন্তু এ সপ্তাহে তৃতীয় স্থানে জোয়ার ভাঁটার সঙ্গে জায়গা করে নিল পরশুরাম। সুতরাং রেটিং অনেকটাই কমল স্টার জলসার এই মেগার। তবে একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘রাঙামতী তীরন্দাজ’। TRP-র দ্বিতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিক। তবে শুরু থেকে ধামাকা ফেলে দেওয়া ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র রেটিং অনেকটাই কমেছে। পাশাপাশি রণিতা, বিশ্বজিৎ এর ‘ও মোর দরদিয়া’ও টিআরটিতে ভাল পজিশনে রয়েছে। আজ বৃহস্পতিবার। চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা দের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

তবে নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিক গুলি। এবার চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা করল। প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে জোয়ার ভাঁটা এবং পরশুরাম, চতুর্থ স্থানে রয়েছে ও মোর দরদিয়া, আর পঞ্চমে রয়েছে দ্য প্রফেসর বিদ্যা ব্যানার্জি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৬.২

দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ ৬.১

তৃতীয়: জোয়ার ভাঁটা, পরশুরাম ৬.০

চতুর্থ: ও মোর দরদিয়া ৫.৭

পঞ্চম: প্রফেসর বিদ্যা ব্যানার্জি ৫.৫

ষষ্ঠ: লক্ষ্মী ঝাঁপি ৫.৪

সপ্তম: আমাদের দাদিমণি ৫.৩

অষ্টম: তারে ধরি ধরি মনে করি ৫.১

নবম: চিরদিনই তুমি যে আমার, বেশ করেছি প্রেম করেছি, চিরসখা ৪.৬

দশম: কম্পাস ৪.১

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া