সাতসকালে পাইকপাড়ায় ক্লাবে পর পর বিস্ফোরণ, এলাকাজুড়ে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার ভোরে কলকাতার পাইকপাড়ায় হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল প্রায় ছ’টা নাগাদ পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, স্থানীয় একটি ক্লাবের ভিতরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ক্লাবঘরের টিনের ছাউনি উড়ে গিয়ে পাশের একটি বাড়ির ছাদে পড়ে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, সকাল ৬ টা ১৫ নাগাদ এই বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসীরা । পরপর বিস্ফোরণ হয়। ক্লাবের টিনের চাল উড়ে চলে  যায় পাশের বাড়ির ছাদে। যদিও কোনো হতাহতের খবর নেই এখনও পর্যন্ত।

এলাকাবাসীদের একাংশ অভিযোগ করছেন, এই এলাকায় প্রোমোটারদের দাপাদাপি রয়েছে। আর তাদের কারো নজর থাকতে পারে এই ক্লাবের উপর। তারাই এই বিস্ফোরণের নেপথ্যে থাকতে পারে বলে বারবার দাবি করছেন তারা। এলাকাবাসীরা চাইছেন, যাতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। এর পেছনে কারা রয়েছে এবং তারা কেনো এই বিস্ফোরণ ঘটিয়েছে সেটা খুঁজে বের করা হোক।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে চিৎপুর থানার পুলিশ।

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর