T20 বিশ্বকাপ মাতাতে সাতসকালে আমেদাবাদে রিকি মার্টিন, তিলক-শালে পপ সম্রাটকে সম্বর্ধনা

সেখানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল-সহ বলিউডের একাধিক খ্যাতনামা গায়িকা। তবে চযক এখানেই শেষ নয়, গাইবেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার রিকি মার্টিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষ দিনটা চলেই এল। আগামিকাল রবিবার (৮ মার্চ ২০২৬) বহু প্রতীক্ষিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। যে দিনটার অপেক্ষা করছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে এ বছর বিশ্বকাপের শুরু থেকে ভারতের পারফরম্যান্স কিছুটা টালমাটাল থাকলেও শেষের দিকে সঞ্জু স্যামসন, তিলক বর্মা খেল দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করে সেমিফাইনালে উঠেছে ভারত, এবং ইংল্যান্ডের সঙ্গে লড়াই করে ফাইনালে উঠেছে ভারত। তাই আগামিকাল দেশের সকলের চোখ থাকবে টি টোয়েন্টি ফাইনালের দিকে। আর ফাইনালের শুরুতে থাকছে একাধিক চমক।

খেলোয়াড়দের উৎসাহ এবং দর্শকদের আনন্দ দিতে মাঠে বিনোদনমূলক একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছে আইসিসি। আগামিকাল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফাইনাল।সেখানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল-সহ বলিউডের একাধিক খ্যাতনামা গায়িকা। তবে চযক এখানেই শেষ নয়, গাইবেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার রিকি মার্টিন। ইতিমধ্যেই তিনি আমেদাবাদে পৌঁছে গিয়েছেন। শনিবার (৭ মার্চ) সকালে তাঁকে আমেদাবাদ বিমান বন্দরে অবতরণ করতে দেখা গিয়েছে। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সরাসরি দেখতে পারবেন গ্যালারিতে থাকা দর্শকরা। আজ গ্র্যামি বিজয়ী পট সুপারস্টারকে শহরে স্টাইলিশভাবে এন্ট্রি নিতে দেখা গিয়েছে।

 

ভাইরাল ভিডিওতে মার্টিনকে একটি সম্পূর্ণ কালো পোশাকে দেখা গিয়েছে। তিনি একটি ক্লাসিক কালো টি-শার্ট এবং ডেনিম বটম পরেছিলেন। পায়ে স্টাইলিশ স্নিকার, চোখে রোদ চশামা পরেছিলেন, না তাঁর লুকটি সম্পূর্ণ করেছে। বিমানবন্দরে গায়ককে উষ্ণ এবং ঐতিহ্যবাহী ভারতীয় স্বাগত জানানো হয়েছে। হোটেল কর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন। তার একটি শাল পরিয়ে সম্বর্ধনা জানিয়েছেন। কপালে তিলকও পরিয়ে দিয়েছেন। সুতরাং আগামিকাল ৮ মার্চ, বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনালে মার্টিনের পারফর্ম্যান্স দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না দেশবাসী। তিনি মূলত শক্তিশালী কণ্ঠস্বর, চুম্বকের মতো মঞ্চ উপস্থিতি এবং চার্ট-টপিং ল্যাটিন পপ হিটের জন্য বিশ্বব্যাপী পরিচিত, তবে মনে হচ্ছে, তিনি অনুষ্ঠানের আগে মাঠে রিহার্সাল সারতে পারেন।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার