বৈভবের পরিবারে খুশির হাওয়া, প্রথম চেষ্টায় UPSC পরীক্ষায় পাশ করলেন তরুণ ক্রিকেটারের মামা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈভব সূর্যবংশীরর পরিবারে খুশির হাওয়া। মাত্র একবারের চেষ্টায়  UPSC পরীক্ষায় পাশ করলেন  ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের  নায়ক বৈভব সূর্যবংশীর মামা অভিষেক চৌহান। কোনও রকম কোচিং ছাড়াই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এ তাঁর  সর্বভারতীয় র‍্যাঙ্ক এসেছে ১০২। প্রথম চেষ্টাতেই  IPS হয়েছেন  অভিষেক চৌহান। বিহারের সমস্তিপুর জেলার মহিউদ্দিননগর ব্লকের রাজাজন গ্রামের বাসিন্দা অভিষেক অধ্যাপক ডঃ অভয় কুমার সিং এবং অনুরাধা রাজপুতের ছেলে। তার বাবা বর্তমানে নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে কর্মরত।  

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিষেক চৌহান ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্র। ১৮ নভেম্বর, ১৯৯৯ সালে পুসার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন অভিষেক। তিনি হাজিপুরের অক্ষরা স্কুলে তার স্কুল জীবন শুরু করেন এবং পরে সৈনিক স্কুলে পড়েন । তিনি ভূতত্ত্বে ইন্টিগ্রেটেড এম.টেক ডিগ্রি অর্জন করেন এবং আইআইটি থেকে স্বর্ণপদক পেয়েছেন এরপর তিনি ছয় মাস একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। তবে দেশের সেবা করার আগ্রহের কারণে তিনি সেই চাকরি  ছেড়ে দেন। ২০২২ সাল থেকে, তিনি নিজেই প্রস্তুতি নিতে শুরু করেন। পরীক্ষায় ভালো ফল করতে বিশেষজ্ঞদের কাছ থেকে নেন পরামর্শ।  ২০২৫ সালে, তিনি প্রথমবারের মতো পরীক্ষা দেন এবং মূল পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরে সাক্ষাৎকারে দুর্দান্ত পারফর্ম করেন। যার  ফলাফল এখন স্পষ্ট। 

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে আহমেদাবাদ রুটে বিশেষ উড়ান চালাচ্ছে বিমান সংস্থাগুলি 

অভিষেকের সাফল্যের খবর পেয়ে, মহিউদ্দিননগরের রাজাজন গ্রামের গ্রামবাসীরা আনন্দে ফেটে পড়েন। সকলে খুশির খবর উদযাপন করতে আতশবাজি ফাটান। পরিবারের সদস্যরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে তাদের আনন্দ ভাগাভাগি করে নেয়।  বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী অভিষেকের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করেছেন। 


				

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার