‘ভণ্ড বাবা’, ভারতকে নিয়ে মহম্মদ আমিরের ভুল ভবিষ্যদ্বাণী, পাক-পেসারকে তুলোধনা সিধুর

গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগেই তিনি ভবিষ্যদ্বাণী করে বারবার বলছিলেন, যাই হোক না কেন, ভারত এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভারতের জন্যে করা ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণিত হল পাকিস্তানের প্রাক্তন পেসার মহাম্মদ আমিরের। তিনি চেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে না ভারত। তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগেই তিনি ভবিষ্যদ্বাণী করে বারবার বলছিলেন, যাই হোক না কেন, ভারত এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে না। কিন্তু তাঁর মুখে চুনকালি মাখিয়ে ভারত এখন T20 বিশ্বকাপের শিরোপা নেওয়ার শেষ ধাপে। প্রথমে মোহাম্মদ আমির ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন, ভারত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত। ফলাফল উল্টো হয়।

এছাড়া পাকিস্তানের প্রাক্তন পেসার আরও জানিয়েছিলেন, সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতকে হারতে হবে। কিন্তু তাঁর এই ভবিষ্যদ্বাণীও সত্যি হলনা। বরং হ্যারি ব্রুকের দলকে ৭ রানে পরাজিত করেছে ভারত। এখানেও লজ্জার হার হল আমিরের। আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে, আমিরের বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল। বিশেষ করে, তিনি ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ফর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করে ছিলেন। সেগুলো সত্যি হয়েছিল। অভিষেক সত্যিই ফর্মে ছিলেন না। কিন্তু তাঁর সব ভবিষ্যদ্বাণী টিকবে, এমনটাও কোথাও লেখা ছিলনা। আর তাতেই এবার তাঁকে নিয়ে উপহাস করলেন অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু। তিনি অভিজ্ঞ পাকিস্তানি এই বাঁ-হাতি পেসারকে ‘ঢঙি বাবা’ বলে অভিহিত করলেন।

অর্থাৎ তিনি বোঝালেন, মোহাম্মদ আমির একজন ভণ্ড, তাঁর ভবিষ্যদ্বাণীগুলি ভুয়ো। সিধু বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় এই ধরণের লোকেরা কেবল ঢঙি অর্থাৎ ভুয়ো বাবা। প্রথমে তিনি বলেছিলেন, ভারত সেমিফাইনালে পৌঁছবে না। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এগিয়ে যাবে। কিন্তু সঞ্জু স্যামসন ফর্মে ফিরে দলে ভাগ্য ফেরান। ইংল্যান্ড সেমিফাইনালে জিতবে, এবং ইংল্যান্ডও বিশ্বকাপ থেকে ছিটকে গেল। তাহলে আমার বক্তব্য হল, আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হলনা। ম্যাচ যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হয়। ভিক্ষা করে সিংহাসন অর্জন করা যায় না। খালি পাত্রে বেশি আওয়াজ হয়। এটাই মূল কথা।’

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার