কাজের মধ্যেই মৃত্যু,ছাদ ধসে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি,কুলতলি:দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকে ময়লা পরিষ্কার করতে গিয়ে ছাদ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার ঘটনাটি ঘটে কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের অম্বিকানগর কেল্লা পিয়ালী এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি জয়দেব হালদার(Jaydeb Haldar) (৫২) প্রতিদিনের মতো এদিনও ওই এলাকায় পরিষ্কারের কাজ করতে যান। তিনি পেশায় বাথরুম ও নিকাশি পরিষ্কারের শ্রমিক ছিলেন। প্রতিদিন বিভিন্ন বাড়ি ও এলাকায় গিয়ে ময়লা ও বাথরুম পরিষ্কারের কাজ করেই সংসার চালাতেন।

শনিবার সকালে অম্বিকানগর(Ambikanagar) কেল্লা পিয়ালী এলাকার একটি জায়গায় পরিষ্কারের কাজ করছিলেন জয়দেব হালদার। সেই সময় আচমকাই বাথরুমের ছাদের একটি অংশ ভেঙে তার উপর পড়ে যায়। ছাদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন তিনি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় হতবাক হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

মৃত জয়দেব হালদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার(Bakultala P.S.) গোড়েরহাটের পালপাড়া এলাকায়। পরিবারে রয়েছেন তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার পরিজনেরা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি এই ধরনের পরিষ্কারের কাজ করে সংসার চালাতেন।ঘটনার খবর পেয়ে কুলতলী থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দেহটি নিজেদের হেফাজতে নেয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, ছাদ ধসে পড়ার পেছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরনো ও জীর্ণ কাঠামোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর