এক সময়ের লাল দুর্গ মেমারিতে ঘাসফুলের দাপট, অপ্রাসঙ্গিক সিপিআইএম

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র মেমারি। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত আসনটি এক সময়ে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও গত এক দশকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে  লাল পার্টি। মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ। 

১৯৬২ সালে গঠিত এই আসনে বহু বছর ধরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-এর প্রভাব ছিল। এখনও পর্যন্ত মোট ১৫ বার নির্বাচন হয়েছে। তার মধ্যে বামপন্থীরা ১০ বার জয়ী হয়েছেন। ২০১১ সালে বাংলায় পালাবদলের সময়ে তৃণমূল কংগ্রেস বাম দুর্গের ভিত টলিয়ে দিয়ে জয় হাসিল করে। তৃণমূল কংগ্রেস প্রার্থী আবুল হাশেম মণ্ডল অল্প ব্যবধানে জয় পান। ২০১৬ সালে বেগম নার্গিস সেই ব্যবধান বাড়ান এবং ২০২১ সালে মধুসূদন ভট্টাচার্য প্রায় ২৩ হাজার ভোটে জয়ী হন। ওই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে এবং বামফ্রন্ট তৃতীয় স্থানে নেমে যায়।

মেমারিতে তফসিলি জাতির ভোটার প্রায় ৩৩ শতাংশ, তফসিলি উপজাতি প্রায় ১৫ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ২০ শতাংশ। অধিকাংশ ভোটার গ্রামীণ এলাকায় বসবাস করেন এবং কৃষিই এখানকার প্রধান জীবিকা। ধান, আলু ও সবজি চাষ স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি। এ বছরের ভোটে মেমারি ধরে রাখতে কোমর কষে ঝাঁপিয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি নিজেদের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে। ফলে আসন্ন নির্বাচনেও এই আসনে মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে সরাসরি লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

এক নজরে ২০২১ সালে মেমারি বিধানসভা  কেন্দ্রের ফলাফল

          নাম                                       দল                                ভোট সংখ্যা

মধুসূদন ভট্টাচার্য                     তৃণমূল কংগ্রেস                         ১০৪৮৫১

ভীষ্মদেব ভট্টাচার্য                           বিজেপি                                ৮১৭৭৩

সনৎ বন্দ্যোপাধ্যায়                      সিপিআই(এম)                        ২৫৬১৮

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর