খেজুরিতে তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে উত্তাল বীরবন্দর বাজার এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, খেজুরি: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার অন্তর্গত বীর বন্দর বাজারে তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।​তৃণমূল নেতৃত্বের দাবি, শুক্রবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে বাজারের বিভিন্ন প্রান্তে থাকা দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয়।শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা।

তাঁদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের হাত রয়েছে।যদিও বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।ঘটনার প্রতিবাদে শনিবার খেজুরির(Khejuri) বীরবন্দর এলাকায় একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকরা ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ধরনের প্ররোচনা দেওয়া হচ্ছে।

কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করুক পুলিশ। একই সঙ্গে পুলিশের রাতের নজরদারি জোরদার করা হোক। যদি দোষীদের পুলিশ গ্রেফতার না করে তাহলে বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন। যে ব্যানারগুলি ছিড়ে দেওয়া হয়েছে সেগুলোতে মূলত লক্ষীর ভাণ্ডার সহ উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের প্রচার ছিল।পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। রাতের নজরদারি জোরদার করা হচ্ছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি