মেশিনের পাশে ‘যন্ত্রী নারী’, ‌‌জগৎবল্লভপুরে বদলাচ্ছে গ্রামবাংলার ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি,জগৎবল্লভপুর : মেশিনের পাশে ‘যন্ত্রী নারী’। মানসিংপুরে বদলাচ্ছে গ্রামবাংলার ছবি।‌ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে। রান্না, সন্তান সামলানো, বাড়ির নিত্যদিনের কাজ,সবকিছু সেরে সকাল গড়াতেই অন্য এক লড়াইয়ের পথে পা বাড়ান তাঁরা। আর সেই পথের সঙ্গী এখন মেশিন। হাওড়ার জগৎবল্লভপুরের(Jagatbalalvpur) মানসিংপুর গ্রামে (Mansingpur Village)গ্রামীণ মহিলাদের এই নতুন কর্মজীবন যেন বদলে দিচ্ছে সমাজের বহু পুরনো ধারণা।একসময় যাঁদের জীবন ছিল গৃহকর্মের সীমাবদ্ধ গণ্ডিতে, আজ তাঁরাই কারখানার মেশিন চালিয়ে সংসারের অর্থনৈতিক ভিত মজবুত করছেন। ছোট একটি ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরির ইউনিটে প্রতিদিন নিয়ম করে কাজ করেন গ্রামের কয়েকজন মহিলা। মেশিনের শব্দ, লোহার গন্ধ আর তেল-কালি মাখা হাত—সবকিছুর মধ্যেই তাঁরা খুঁজে পেয়েছেন আত্মসম্মান আর আত্মনির্ভরতার নতুন অর্থ।

এই উদ্যোগের উদ্যোক্তা সমর মণ্ডল জানান, গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কাজের সুযোগ করে দিতেই তিনি কারখানাটি শুরু করেন। তাঁর কথায়, “গ্রামের অনেক মহিলাই কাজ করতে চাইতেন, কিন্তু সুযোগ ছিল না। তাই তাঁদের হাতে ধরে মেশিনের কাজ শিখিয়েছি। এখন তাঁরা নিজেরাই দক্ষ হয়ে উঠেছেন।”
বর্তমানে তাঁর ইউনিটে কয়েকটি যন্ত্রে নিয়মিত কাজ করছেন পাঁচজন মহিলা কর্মী। সকালবেলায় বাড়ির কাজ সেরে প্রায় দশটার সময় তাঁরা কাজে আসেন। কিছুক্ষণ কাজের পর দুপুরে বাড়ি গিয়ে খাওয়া সেরে আবার কাজে ফেরেন। বিকেলের দিকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে সন্ধ্যার আগেই ফিরে যান নিজেদের সংসারে।

গ্রামের বাসিন্দা হিরন্ময় মান্নার মতে, এই উদ্যোগ শুধু কর্মসংস্থানের পথই খুলে দেয়নি, বদলে দিয়েছে গ্রামবাসীর মানসিকতাও। তিনি বলেন, “একসময় ভাবা হত মেশিনের কাজ শুধু পুরুষের। এখন গ্রামের মেয়েরাই সেই কাজ করছে। এতে তাদের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে।”কর্মরত এক মহিলা জানান, প্রথম দিকে কিছুটা ভয় থাকলেও এখন কাজটি স্বাভাবিক হয়ে গেছে। তাঁর কথায়,শুরুতে মেশিনের সামনে দাঁড়াতে ভয় লাগত। এখন নিজের হাতে কাজ করে রোজগার করতে পারছি—এটাই সবচেয়ে বড় আনন্দ।”গ্রামের মানুষও এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন। অনেকের মতে, কর্মসংস্থানের সুযোগ গ্রামেই তৈরি হওয়ায় মহিলাদের আর দূরে কোথাও যেতে হচ্ছে না। ফলে পরিবার সামলে কাজ করার সুযোগও মিলছে।

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মানসিংপুর যেন এক প্রতীকী গল্প বলছে—পরিবর্তনের গল্প। যেখানে নারীরা আর কেবল সংসারের নেপথ্য শক্তি নন, তাঁরা সমান তালে সমাজের উৎপাদন ব্যবস্থারও মূল উদ্যোক্তা।
মেশিনের প্রতিটি ঘূর্ণনের সঙ্গে সঙ্গে এখানে যেন ঘুরছে সময়ের চাকা। আর সেই চাকার গতিতেই এগিয়ে চলেছেন মানসিংপুরের নারীরা—আত্মনির্ভরতার দৃঢ় পথে। নারী দিবসে ‘এই মুহূর্তের’ পক্ষ থেকে এই লড়াকু নারীদের জানায় সেলাম।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে