ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, মঙ্গলে চাঙ্গা সেনসেক্স ও নিফটি৫০

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের আবহে সোমবার রক্তাক্ত হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। মঙ্গলে সেই ধাক্কা কাটিয়ে কিছুটা উর্দ্ধমুখী বাজার। মার্কেট খুলেই সবুজ গ্রাফে থেকেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। এদিন নিফটি৫০ বেড়েছে ১০৮ পয়েন্ট। সেনসেক্স বেড়েছে ৪২০ পয়েন্ট। সোমবার দুটোতেই বিপুল পরিমাণ ধস নেমেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একটু উঠেছে বাজার।

জানা গিয়েছে, সোমবার সকালে বাজার খোলার পরেই সেনসেক্স কমেছে ২,৩০৮ পয়েন্ট বা ৩ শতাংশ। নিফটি৫০ কমেছে ৭১১ পয়েন্ট। অধিকাংশ সেক্টরাল ইনডেক্সেরই ব্যাপক পতন হয়েছে বলে জানা গিয়েছে। এতেই মাথায় হাত পড়েছিল বিনিয়োগকারীদের। মঙ্গলবার সেখানে দাঁড়িয়ে ৪২০ পয়েন্ট বেড়ে সেনসেক্স এখন রয়েছে ৭৭ হাজার ৯৮৬ পয়েন্টে। অন্যদিকে, ১০৮ পয়েন্ট বেড়ে নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ১৩৬ পয়েন্টে।

সেক্টরাল ইনডেক্সগুলিও এদিন সকাল থেকেই ইতিবাচক পারফর্ম দেখা গিয়েছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিও বাড়তে শুরু করেছে। আইটি এবং অয়েল অ্যান্ড গ্যাস বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স ইতিবাচক রয়েছে। সোমবার ধস নেমেছিল ফার্মা, অটো, পিএসইউ ব্যাঙ্কের মতো ইনডেক্সে। সেগুলো এদিন কিছুটা হলেও উঠেছে। সোমবারের তুলনায় মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেশ কিছুটা কমেছে। সোমবার অপরিশোধিত তেল ব্যারেলপ্রতি ১১৯ ডলার ছুঁলেও পরে নেমে আসে প্রায় ৮৫ ডলারে। এর প্রভাবে দালাল স্ট্রিট ফিরেছে গ্রিন জোনে। বাজার বন্ধ হওয়া পর্যন্ত কেমন থাকে বাজার সেটাই এখন দেখার। 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি দালাল স্ট্রিটে ধস নামিয়ে দিয়েছিল সোমবার। ইরানে যুদ্ধের জেরে সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলারের উপরে উঠে গিয়েছিল। এরফলে ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার সকালে বাজার খোলার পরেই ধস নামতে শুরু করে। ২৩০৮ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। নিফটি ৫০ ও কমেছে ৭১১ পয়েন্টে। বিনিয়োগকারীদের প্রায় ১৩.৫ লক্ষ কোটি টাকা কমে গিয়েছিল। এতেই মাথায় হাত পড়েছিল তাঁদের।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের