‘বড় মিয়াঁ’ অক্ষয়, ‘ছোট মিয়াঁ’ টাইগার! প্রকাশ্যে টিজার

মঙ্গলবারের সকালে আচমকাই সোশ্যাল মিডিয়ায় দেখা গেল অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। দুই জুটিতে মিলে সাফ করে দিচ্ছেন আততায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবারের সকালে আচমকাই সোশ্যাল মিডিয়ায় দেখা গেল অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। দুই জুটিতে মিলে সাফ করে দিচ্ছেন আততায়ীদের। কিন্তু ব্যাপারটা কী? প্রশ্ন উঠতে থাকে সকলের মনে। তাঁর কিছুক্ষণের মধ্যেই টিজারে অক্ষয় ও টাইগার চমক দিয়ে জানান, ‘বড় মিয়াঁ ছোট মিয়াঁ’ রিমেকে একসঙ্গে কাজ করবেন দু’জনে। টাইগার এর আগে হৃত্বিক রোশনের সঙ্গে ‘ওয়ার’ ছবিতে জুটিতে স্ক্রিন শেয়ার করেছেন টাইগার। এবার আরও এক সিনিয়র অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকি শ্রফের পুত্র।

১৯৯৮ সালে অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত ‘বড় মিয়াঁ ছোট মিয়াঁ’ বক্স অফিসে ব্যাপক ভাবে সফল হয়। সকলের মাথায় এখনও ঘুরছে সেই সিনেমার প্রত্যেকটি গান ও সংলাপ। সেই নস্ট্যালজিয়াকে ফের ফিরিয়ে আনতেই ‘বড় মিয়াঁ ছোট মিয়াঁ’ ছবির রিমেকে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ১৯৯৮ সালে জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ান রম-কমের মোড়কে এনেছিলেন ‘বড় মিয়াঁ অমিতাভ বচ্চন’ ও ‘ছোট মিয়াঁ গোবিন্দা’কে। কিন্তু এই ছবির রিমেকে পুরো চিত্রনাট্যটাই বদলে যাচ্ছে। তা মঙ্গলবারে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা টিজারেই বোঝা যাচ্ছে। ‘বড় মিয়াঁ ছোট মিয়াঁ’- ছবির রিমেকে পরিচালনা করতে দেখা যাবে আলি আব্বাস জাফরকে। তিনি পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনাও করেছেন। ছবির ঘরানা পুরো বদলে ফেলে অ্যাকশন দৃশ্যে আনা হচ্ছে। ছবির মুক্তির তারিখ হিসেবে ধার্য করা হয়েছে ২০২৩-এর বড়দিনকে। ‘বড় মিয়াঁ ছোট মিয়াঁ’ ছবির প্রযোজনা করছে পূজা এন্টারটেইনমেন্ট।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল