সিনেমা নেই তাই  রাজনীতিতে এসেছে, দেবের সভায় হিরণকে দু’ নম্বরি বলে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেব।  রবিবার দেবের হয়ে  কেশপুরে দেবের সমর্থনে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি  ছ’মাসের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান শুরু হবে বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

এদিনের সভা থেকে সন্দেশখালি ইস্যু নিয়ে ফের সরব  হলেন  অভিষেক। তিনি বলেন, ‘ বিজেপি হল মিথ্যাবাদীদের দল। পায়ের নখ থেকে মাথার চুল, সব দু’নম্বরী। সন্দেশখালিতে কী করেছেন দেখেননি। কী ভাবে মহিলাদের অপমান করেছে! বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছে, ২০০০টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করিয়েছে , যাতে তৃণমূলকে জব্দ করা যায়।‘ তবে সন্দেশখালি ভিডিও সামনে আসার পর থেকেই চাপে পড়েছে বঙ্গ বিজেপি।

অন্যদিকে রবিবার সভা থেকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি কেশপুরের সভা থেকে বলেছেন, ‘কোথায় দীপক অধিকারী আর কোথায়  দু’নম্বরি প্রার্থী।  বছরে চারটে সিনেমা করে দেব তাই রাজনীতি করার প্রয়োজন হয় না। অন্যদিকে হিরণ চার বছরে একটাও সিনেমা পাইনি। কাজ নেই তো পয়সা কামাতে এসেছে।‘ পাশাপাশি এদিনের সভায় দেবের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। তিনি বলেন, ‘বাড়িতে সব ঠিক আছে কি না। সবাই ভাল আছে কি না। কোনও প্রয়োজন আছে কি না। আপনাদের পাশে কে দাঁড়িয়েছিল? এই দেব। কোভিডের সময়  যেখানে যেখানে এই ঘাটালের মানুষ আটকেছিল, তাঁদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে দেব। বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর দায়িত্ব নিয়েছে দেব। আদর্শ সাংসদের কাজ করেছে দেব। এই ছেলেটাকে জেতাতে হবে। আর দেব জিতলেই হবে  ঘাটাল মাস্টারপ্ল্যান।‘

উল্লেখ্য, আগামী ২৫ মে ঘাটালে ষষ্ট দফায় লোকসভা নির্বাচন। আর সেখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন দীপক অধিকারি এবং বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। তবে এই ঘাটাল থেকে পর পর তিনবার লোকসভা নির্বাচনে জিতেছে তৃণমূল। এই আবহে ২৪-এর ভোটে কার দখলে থাকে ঘাটাল কেন্দ্র সেটাই এখন দেখার বিষয়।

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যমৃত্যু

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা