চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কঙ্কালকাণ্ডের বেনাচাপড়ায় সিপিএমের কার্যলয়ের দখল নিয়েছে গ্রামের জনতা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে(Sushanta Ghosh) এখনও বাংলার মানুষ মনে রেখেছেন তাঁর নেতৃত্বে ও নির্দেশে চলা মেদিনীপুর তথা জঙ্গলমহলের মাটিতে চলা লাল সন্ত্রাস এবং কঙ্কাল কাণ্ডের জেরে। যতদিন বাংলার মাটিতে সিপিএম(CPIM) থাকবে ততদিন বাংলার(Bengal) বুকে মানুষের মনে গেঁথে থাকবে সেই সুশান্ত ঘোষের আতঙ্ক আর কঙ্কালকাণ্ডের কথা। সেই কঙ্কালকাণ্ডের সঙ্গে জড়িয়ে গিয়েছে বেনাচাপড়া গ্রামের নামটাও। পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার গড়বেতা-১ ব্লকের এই গ্রামের নাম শুনলে আজও বাংলার মানুষের ভয়ে বুক কেঁপে ওঠে। সেই বেনাচাপড়া(Benachapra) গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা বাংলার ৩৪ বছরের শাসক দল সিপিআই(এম)’র পার্টি অফিসের এবার দখল নিয়েছে গ্রামেরই জনতা। যদিও তা দেখেও হাত গুটিয়ে বসে থাকা ভিন্ন আর কোনও কাজ নেই লাল পার্টির নেতাদের। একটা চেষ্টা অবশ্য করা হয়েছিল, বিজেপির মাধ্যমে। কিন্তু গ্রামবাসীরা আর সেখানে ছদ্ম লালপার্টিকেও কার্যালয় খুলতে দেননি। তাঁরা শান্তিতে আর নিরাপদে থাকতে চান। তাই তাঁদের জগতে এখন বাম-বিজেপির কোনও জায়গা নেই।

গ্রামবাসীদের দাবি, ২০১১ সালের মে মাস থেকেই বন্ধ রয়েছে বেনাচাপড়ার বুকে থাকা সিপিএমের পার্টি অফিস। দীর্ঘ বছর ধরে দলীয় কোনও কাজে এই পার্টি অফিস আর ব্যবহৃত হয় না। কমরেডরা এই পার্টি অফিসে আসার আর তাগিদ দেখান না, সাহসও পান না। গ্রামবাসীদের দাবি, রাজ্যে পরিবর্তন সংগঠিত হতেই গণরোষ আছড়ে পড়েছিল এই পার্টি অফিসে। ক্ষুব্ধ জনতার হাতে সেদিন লুট হয়েছিল পার্টি অফিস। যে যেমন পেরেছে নিয়ে চলে গিয়েছিল। তারপর থেকে বন্ধই ছিল লাল পার্টির অফিস। এখন সেখানেই একটি ঘরে গোরুর খাওয়ার জন্য খড় রেখে দখল করেছেন গ্রামেরই একজন, অন্য একটি ঘর ‘নীড়হারা’ দুই মা মেয়ের আশ্রয়স্থল। সংসার পেতে সেখানেই থাকেন তাঁরা। তাঁদের দাবি, ‘পার্টি অফিস দীর্ঘদিন বন্ধ। তাই এসে আশ্রয় নিয়েছি।’ দীর্ঘ বছর ধরে দলীয় কোনও কাজে যে পার্টি অফিস ব্যবহার হয় না, তা দূর থেকে দেখলেই বোঝা যায়। পার্টি অফিসের একদিকের দেওয়ালের গায়ে দু’টি খুঁটি পোঁতা রয়েছে। গ্রামের লোকেরা গোরু বাঁধেন সেখানে। সামনে দিকে ডাঁই করে রাখা জ্বালানি কাঠপাতা। টিনের চালে জং ধরেছে, কোথাও বা ফাঁকফোকর দিয়ে উঁকি মারছে সূর্য।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ