ধূপগুড়িতে সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু,খুশির হাওয়া কৃষকদের মধ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি :উত্তরবঙ্গের ধূপগুড়িতে সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু। ন্যায্য মূল্যের আশায় খুশির হাওয়া কৃষি মহলে।কৃষকদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ধূপগুড়ির হিমালয়ান কোল্ড স্টোরেজে সরকারি পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে আলু কেনা ও সংরক্ষণের কাজ শুরু হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে।জেলা শাসক দফতর সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্পের আওতায় একজন কৃষক সর্বোচ্চ ৭০ ব্যাগ আলু মজুত করতে পারবেন। সরকারিভাবে আলুর দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৯ টাকা ৫০ পয়সা।

এছাড়া, কোল্ড স্টোরেজের মোট ধারণক্ষমতার ১৫ শতাংশ শুধুমাত্র সাধারণ কৃষকদের ব্যবহারের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাষিদের মতে, খোলা বাজারের তুলনায় সরকারি নির্ধারিত দাম কিছুটা বেশি হওয়ায় লোকসানের ঝুঁকি অনেকটাই কমবে। ধূপগুড়ির এই কোল্ড স্টোরেজে প্রথমবার এই স্কিম চালু হলেও, প্রশাসন আশ্বস্ত করেছে যে দ্রুত জেলার অন্যান্য হিমঘরেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

বিশেষজ্ঞ ও কৃষকদের ধারণা, এই সরকারি হস্তক্ষেপের ফলে বাজারে আলুর দাম স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতে দাম বাড়লে কৃষকরা সরাসরি লাভের মুখ দেখবেন। ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখছে উত্তরবঙ্গের কৃষি সমাজ।আলু চাষীদের দাবি, খোলা বাজারে তুলনায় তারা যে দামে সেখানে জ্যোতি আলু বিক্রি করতে পেরেছে তাতে তাদের মুনাফা হয়েছে। কষ্ট করে তারা যে ফসল ফলিয়েছেন তার ন্যায্য মূল্য তারা পেয়েছেন। তাদের একটাই দাবি এভাবেই ন্যায্য মূল্যে বরাবর তাদের কাছ থেকে সরাসরি আলোকে না হোক যাতে দালাল বা ফোড়েরা তাদের ঠকাতে না পারে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত