স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার, নিন্দায় সরব সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান “চাকরি দরকার তাই বিজেপি সরকার।” সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী ? হাওড়ার সাঁকরাইলের(Sakrail) দক্ষিণ দুইলা হাইস্কুলের দেওয়ালে বছর পাঁচেক আগে স্কুলের ছাত্র-ছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagore), নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এবং এপিজে আবদুল কালাম এর ছবি পথ চলতি মানুষরা দেখতে পান। গতকাল রাতে স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যম পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির উপর কে বা কারা বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটাই কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন সমাজ মাধ্যম থেকে আজ সকালে বিষয়টি তাদের নজরে আসে। গতকাল স্কুল থেকে বেরোবার সময় তাদের নজরে আসেনি। তবে স্কুলে ঢোকার সময় তাঁরা দেখেন ওই স্টিকার খুলে নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সে ব্যাপারে তাদের কোন ধারণা নেই। স্কুলের মধ্যে সিসিটিভি(CCTV) ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোন ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন।

এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়(Minister Arup Roy) বলেন, বিজেপি বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই। ওরা বাইরের দল। নানা সময় বাঙালি মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে। তাদের থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়। তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাওড়া জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন, এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের কেউ ওই স্টিকার লাগিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ওরাই বিভিন্ন সময় মনীষীদের নানা ভাবে অপমান করেছে। মানুষ সব জানে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে