নির্বাচনের আগে পুলিশের প্রশিক্ষণ শুরু, কী নির্দেশ আধিকারিকদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে সতর্ক কমিশন। আসন্ন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার কথা ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে রক্তপাতহীন করতে পুলিশের প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর। রাজ্যে আসন্ন নির্বাচনে যাতে কোনওরকম অশান্তি না হয়, তারজন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ শিবিরে জানানো হয়েছে, কোথাও নিয়ম ভঙ্গ হলে, সেখানে পুনরায় নির্বাচন করা হবে। ভোটের কাজে যুক্ত থাকা সকলের ওপরে কড়া নজরদারি থাকবে কমিশনের। কোথাও অশান্তি হলে, সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার  ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার সকলকেই একই বার্তা দেওয়া হয়েছে। ধাপে ধাপে সকলের কাছেই এই তথ্য পৌঁছে দেওয়া হবে।

চলতি বছরে পুলিশ অফিসারদের প্রশিক্ষণে বদল আনা হয়েছে। রক্তপাতহীন ভোট করতে পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে এসে গিয়েছে ৪৮০ কোম্পানি বাহিনী। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনীর টহলের ওপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয় করা হচ্ছে। শনিবারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে সকল বুথ এলাকা ঘুরে দেখার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ওপরে নজরদারির জন্য গাড়িতে জিপিএস এবং ইউনিফর্মে বডি–ক্যামও ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, বুথের ভিতরে কোনো অশান্তির হলে, তার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বুথে বা ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট করানোর নির্দেশ দেয় কমিশন। কিন্তু এবার পরিস্থিতি বুঝে নিয়মে বদল এনেছে কমিশন। নির্বাচন কেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে কোনও আশান্তি হলে, সেখানে পুনর্নির্বাচন করাতে পারে কমিশন। সকল বুথের ভিতরে ওয়েব কাস্টিংয়ের কথা আগেই বলেছে কমিশন। এবার বুথের বাইরে শান্তি বজায় রাখার কথাই বলা হয়েছে। ৫ রাজ্যে নির্বাচন রয়েছে এই বছরে। কিন্তু এই নিয়ম শুধু করা হয়েছে বাংলাতেই। এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, কমিশন বাংলায় বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য