স্বাস্থ্যসাথীর সুবিধে পাবেন টলিপাড়ার ৭ হাজার কলাকুশলী, দেবের অনুরোধে সাড়া মমতার

ঘাটালের মানুষের কাছে অত্যন্ত প্রিয় দেব। এবার সিনেপাড়ার কলাকুশলীদের জন্যে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আরও একধাপ এগিয়ে গেলেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সৌজন্যের বার্তায় বারবার রাজনীতির ময়দানে মন কেড়েছেন তিনি। সিনে দুনিয়াতেও একাধিক চর্চায় এসেছে তাঁর মহানুভবতা। যখন কোনও সহকর্মী সমস্যায় পড়েছেন তখনই ছুটে গিয়েছেন। এবার স্টুডিওপাড়ার টেকনিশিয়ানদের ‘মসিহা’ হলেন সুপারস্টার দেব। বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃতীয়বারের সাংসদ। তৃণমূলের টিকিটে তিনবার জিতেছেন তিনি। ঘাটালের মানুষের কাছে অত্যন্ত প্রিয় দেব। এবার সিনেপাড়ার কলাকুশলীদের জন্যে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আরও একধাপ এগিয়ে গেলেন দেব। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার কলাকুশলীরা বরাবরই ব্রাত্য, এমন আক্ষেপ প্রায়শই শোনা যায়। গত ৮ মার্চ তাঁদের অসুবিধার কথা শুনেছেন আর্টিস্ট ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁদের যাতে আর কোনও অসুবিধা না হয়, সেটা দেখবেন তিনি, কথা দিয়েছেন। এবার স্টুডিও পাড়ার টেকনিশিয়ানদের কথা ভেবে বড় উদ্যোগ নিলেন দেব। দীর্ঘদিন ধরেই ক্যামেরার পিছনে শিল্পী দের জন্যে মেডিক্লেম চালু করার দাবি চলছে।

এবার সেই প্রেক্ষিতেই এবার টেকনিশিয়ান-সহ কলাকুশলী দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এক ধাপ এগিয়ে গেলেন দেব। টেকনিশিয়ানরাও যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান, সেই মর্মে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে ছিলেন দেব। দেবের সেই প্রস্তাব পছন্দ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারকা সাংসদের অনুরোধে সাড়া দিয়েই এবার স্টুডিওপাড়ার কলাকুশলীদের জন্যে সেই বন্দোবস্ত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবার থেকে টলিউডের প্রায় ৭ হাজার টেকনিশিয়ান স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন। আর মুখ্যমন্ত্রীর অনুমোদনের কথা অভিনেতা নিজেই জানালেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠির ফটোকপি-সহ সুখবরটি ভাগ করে টলি সুপারস্টার লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমার অনুরোধে মাননীয়া বাংলা সিনেইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের জন্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।’

এরপর তিনি এই প্রক্রিয়ার কথা জানিয়ে লিখলেন, আগামী ১৭ই মার্চ সকাল থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটি রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে। এই প্রকল্পে অংশ নেওয়ার জন্যে সেখানেই নাম নথিভুক্ত করাতে পারবেন টেকনিশিয়ানরা। সেইমতো সবাইকে ক্যাম্পে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন দেব। আর সুপারস্টারের এই উদ্যোগ আবারও মন জিতে নিল সবার।

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র