‘গলায় ইনফেকশন’, গুরুতর অসুস্থ সুনিধি চৌহান, বাতিল করলেন কলকাতার কনসার্ট

অসুস্থ সুনিধি চৌহান, গলায় ইনফেকশন হয়েছে তাঁর, আপাতত কলকাতার কনসার্ট বাতিল করলেন জনপ্রিয় গায়িকা। বলিউডের অন্যতম সেরা গায়িকা সুনিধি

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ সুনিধি চৌহান, গলায় ইনফেকশন হয়েছে তাঁর, আপাতত কলকাতার কনসার্ট বাতিল করলেন জনপ্রিয় গায়িকা। বলিউডের অন্যতম সেরা গায়িকা সুনিধি, তাঁর কন্ঠের প্রেমে পড়েননি, এমন কেউ নেই। ভক্তরা অবশ্য তাঁকে ভারতের ‘শাকিরা’ বলে ডাকেন। কারণ তিনি তাঁর প্রতিটা কনসার্টে গানের সঙ্গে সঙ্গে অসাধারণ নৃত্যও পরিবেশন করেন পপ গায়িকাদের মতো। যদিও খোলামেলা পোশাকের কারণে মাঝে মধ্যেই ট্রোলের সম্মুখীন হন।

যাই হোক, এই মুহূর্তে গায়িকা ‘আই অ্যাম হোম ইন্ডিয়া’ ট্যুরে আছেন। আগামিকাল তথা ১৪ মার্চ তাঁর কলকাতায় কনসার্টের কথা ছিল। কিন্তু গতকাল তিনি একটি বিবৃতি জারি করে কলকাতা কনসার্ট স্থগিত করছেন। অবশ্য এই পর্যন্ত একাধিক কনসার্ট সেরে ফেলেছেন সুনিধি। বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে তাঁকে মঞ্চে আবেগপ্রবণ এবং কান্নাকাটি করতেও দেখা গিয়েছে। কিন্তু তাঁর কন্ঠে সমস্যা হয়েছে। গলায় সংক্রমণের জন্যে তিনি কথা বলতেও পারছেন না, গাওয়া তো দূরের কথা। তাই গায়িকা তাঁর অসুস্থতা নিয়ে গাইতে না পারার জন্যে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

 

বৃহস্পতিবার, ১২ মার্চ, সুনিধি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করে প্রকাশ লিখেছেন যে, তাঁকে তাঁর ডাক্তার কণ্ঠস্বরের সম্পূর্ণ বিশ্রামে রাখতে বলেছেন। কারণ তিনি তীব্র গলার সংক্রমণে ভুগছেন। তাই তিনি কলকাতা কনসার্টের সময় ১৪ মার্চের বদলে ২৫ মার্চের নির্ধারণ করেছেন। তিনি নিশ্চিত কয়েকদিনে তিনি পারফর্মেন্সের জন্য সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাই তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তাঁদের বোঝার জন্যে অনুরোধ করেছেন।

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা