তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতা দখলের পরেই নখদাঁত বের করে ফেললেন কট্টর হিন্দু বিদ্বেষী হিসাবে পরিচিত তারেক রহমান। খালেদা পুত্রের প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হওয়ার তিন সপ্তাহে বাংলাদেশে খুন হয়েছেন হিন্দু সম্প্রদায়ের ১১ জন। গণধর্ষণের শিকার হয়েছেন পাঁচ হিন্দু মহিলা। অথচ কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। উল্টে বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নির্যাতিত হিন্দু পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে চলেছে।

দেশজুড়ে চলা হিন্দুদের উপরে নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার (১৩ মার্চ) পথে নেমেছিল বিভিন্ন সংখ্যালঘু সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ বলেন, ‘নির্বাচন হওয়ার এক মাসের মধ্যেই সারা দেশে অর্ধশত সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে হত্যা, প্রতিমা ও মন্দিরে হামলা, জমি দখল, আদিবাসীদের সম্পত্তি লুটপাট ও উচ্ছেদের মতো ঘটনা রয়েছে।’

হিন্দু মহাজোটের তরফে জানানো হয়, ‘গত ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে তাঁর দোকানের মধ্যেই কুপিয়ে হত্যা করা হয়। ১১ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জে এক চা বাগানে শুভ কর নামে এক চা শ্রমিককে হাত-পা বেঁধে গলা কেটে খুন করা হয়। ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নিজের শহর বগুড়ায় মাত্র ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় সুনীল বাঁশফোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদরে সুজন কুমার মহুরিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ২২ ফেব্রুয়ারি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে এক হিন্দু মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। ৬ মার্চ বগুড়ার সারিয়াকান্দিতে চয়ন রাজভর নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন ৭ মার্চ কক্সবাজার শহরে চাঁদা দিতে অস্বীকার করায় গণেশ পাল নামে এক হিন্দু ব্যবসায়ীকে তাঁর স্ত্রীর সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই দিন কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে পুজো চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় পূজারিসহ কয়েকজন আহত হন।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ মার্চ গৌরনদীর আগৈলঝরায় এক হিন্দু যুবককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে খুন করে জামায়াতে ইসলামীর সন্ত্রাসীরা। এছাড়াও ঝালকাঠির কীর্তিপাশা, রাজশাহীর নাটোর ও চট্টগ্রামের রামুতেও তিন হিন্দু মহিলাকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা