শনিবার কলকাতায় শুষ্ক আবহাওয়া, রবিবার থেকে রাজ্যে ঝড়-বৃষ্টি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার ব্রিগেড ময়দানে মোদির জনসভা রয়েছে। তাতে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। সংশ্লিষ্ট জেলাগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ ,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। তবে এই চার জেলায় বৃষ্টি হলেও শনিবার কলকাতা(Kolkata)সহ দক্ষিণবঙ্গের বেশিভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কিন্তু রবিবার থেকে বঙ্গে আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে রবিবার কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।

সোমবার ঝড় বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গের(South bengal)একাধিক জেলায় বাড়বে। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হবে ওপরের দিকের জেলাগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ।বাকি জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।

বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal)জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হইবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। কলকাতায় মূলত শনিবার পরিষ্কার আকাশ থাকবে। কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির(Rain) সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবার থেকে কলকাতায় আবহাওয়া বদল হবেউত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে।

এর প্রভাবে ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১৫ তারিখে ওপরের ৫ জেলা ছাড়াও উত্তরবঙ্গে দুই দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে।মঙ্গলবার পর্যন্ত কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হবে।বৃহস্পতিবার দক্ষিণবঙ্গর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঝড়-বৃষ্টির দরুন ফসলে ক্ষতি হয়।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?