ফারাক্কায় ফের আমবাগান থেকে ২ বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি , ফারাক্কা: সামনে বিধানসভা নির্বাচন। তাঁর আগে শুক্রবার ফের মুর্শিদাবাদে দুই বালতি তাজা বোমা উদ্ধার।মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে জয়রামপুর এলাকায় একটি আমবাগান থেকে দুই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে ফারাক্কা থানার(FarakkaP.S.) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় , গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ জয়রামপুর এলাকায় অভিযান চালালে আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করা হয়।

ফারাক্কা থানার আইসি(IC) অমিত মুখার্জি জানান,কে বা কারা কোনো অসৎ উদ্দেশে এই তাজা বোমা গুলো রেখেছিল।পুলিশ খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। এর আগে গত রবিবার মুর্শিদাবাদে তাজা বোমা উদ্ধার হয়েছিল ।

মুর্শিদাবাদের ফারাক্কার শিবনগর এলাকায় একটি চাষের জমি থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার করেছিল ফারাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফারাক্কা থানার পুলিশ শিবনগর (Sibnagar)এলাকায় অভিযান চালায়। শিবনগর এলাকার সংলগ্ন চাষের জমি থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়। সেখান থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়।

ফারাক্কা থানার পুলিশ সুত্রে জানা গিয়েছিল কে বা কারা কোনো অসৎ উদ্দেশে এই তাজা বোমা গুলো রেখে ছিলো। পুলিশ খবর পেয়ে বোমা গুলো উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে । ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফারাক্কায় কখনো চাষের জমি থেকে, কখনো আমবাগান থেকে পরপর বোমা উদ্ধার হওয়ার ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়