আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডায়মন্ড হারবারে প্রত্যেক ঘরে অম্রুতের জল, অভিষেকের উদ্যোগে শুরু ১৭৮ কোটির প্রকল্প

নিজস্ব প্রতিনিধিঃ  দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভা এলাকায় শীঘ্রই শুরু হতে চলেছে অদ্ভুত প্রকল্পের মাধ্যমে নতুন পানীয় জল সরবরাহ ব্যবস্থা। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার বাসিন্দারা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা পাবেন বলে প্রশাসনের দাবি। গোটা প্রকল্পের জন্য প্রায় ১৭৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

প্রকল্প অনুযায়ী বজবজের ডোঙারিয়া এলাকা থেকে ইনটেক জেটির মাধ্যমে নদীর জল তোলা হবে। সেখান থেকে পাইপলাইনের সাহায্যে সেই জল পাঠানো হবে ফলতার পাম্পিং স্টেশনে। এরপর ওই পাম্পিং স্টেশন থেকে জল পৌঁছে দেওয়া হবে ডায়মন্ড হারবারের নাইয়াপাড়া এলাকায় অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জল পরিশ্রুত করার পর তা বিভিন্ন এলাকায় পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।জল সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টনের জন্য অবকাঠামোও আরও শক্তিশালী করা হচ্ছে। বর্তমানে পুরসভা এলাকায় তিনটি ওভারহেড ট্যাংক রয়েছে। এর সঙ্গে আরও দুটি নতুন ওভারহেড ট্যাংক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ট্যাংক দুটি তৈরি হবে পুরসভার ১ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে।

এতদিন পর্যন্ত ডায়মন্ড হারবার শহরের বাসিন্দারা স্থানীয় নদীর জল পরিশ্রুত করে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পেতেন। তবে অদ্ভুত প্রকল্প চালু হলে জল সরবরাহ ব্যবস্থায় আরও উন্নতি হবে বলে মনে করছে প্রশাসন।

প্রথম পর্যায়ে ডোঙারিয়া থেকে আনা এই জল প্রায় ৮ হাজার বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ডায়মন্ড হারবার পুরসভার বাসিন্দারা দীর্ঘমেয়াদে আরও নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ