গ্যাসের জন্য হাহাকার আম জনতার, বিজেপি কর্মীদের ভুরিভোজের জন্য অঢেল সিলিন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে যখন রান্নার গ্যাসের জন্য ডিলারদের দোকানে সাধারণ মানুষের দীর্ঘ লাইন, ঠিক তখনই হাওড়ায় প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার জনসভায় আগত কর্মী-সমর্থকদের জন্য রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে একাধিক ঘরোয়া গ্যাস সিলিন্ডার(Gas Cylindar)। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা।শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi) ব্রিগেড সমাবেশ। বাংলার মাটিতেই এই সভা যখন হচ্ছে তখন রান্নার গ্যাসের সিলিন্ডারের বিপুল সমস্যায় মানুষজন ভুগছেন।

লাইনে দাঁড়িয়ে হয়রানি থেকে শুরু করে রান্নার গ্যাস পেতে আমজনতা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ। এই আবহে ঢালাও রান্নাবান্না করা হয়েছে কর্মী–সমর্থকদের জন্য। দূর–দূরান্ত জেলা থেকে বিজেপির কর্মী–সমর্থকরা হাজির হয়েছেন। আর তাদের জন্য ঢালাও রান্না করা হয়েছে। রান্নার গ্যাস পুড়িয়ে তা করা হয়েছে। রান্না করতে যথেচ্ছ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। যখন রাজ্যজুড়ে মানুষ গ্যাসের জন্য হাহাকার করছেন, বাণিজ্যিক গ্যাসের জোগান না মেলায় একের পর এক রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে, তখন বিজেপি এত এলপিজি সিলিন্ডার পাচ্ছে কোথায থেকে?‌ এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।প্রধানমন্ত্রী কলকাতায় পা রাখার আগে সারি সারি সিলিন্ডার ব্যবহার করে বিজেপি কর্মীদের জন্য চলছে দেদার রান্না। বেশ কিছু জায়গায় প্রাতঃরাশের আয়োজনও করা হয়। একদিকে গ্যাসের জন্য লম্বা লাইন দিয়েছে আমজনতা, অপরদিকে এলপিজি সিলিন্ডারের যথেচ্ছ ব্যবহার বিজেপির।

তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে(X -Handle) লিখেছে, ‘‌এই ঘটনাই প্রমাণ করে যে শুধু বাংলা নয়, বিজেপি আসলে গোটা দেশের জন্যই ক্ষতিকর। তাঁদের নেতারা সাধারণ মানুষের কথা ভাবেন না। যেখানে গ্যাস সিলিন্ডার না থাকার ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ, ছোট বড় রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পথে, তখন ব্রিগেড ময়দানে পুরোপুরি পিকনিক মুডে পদ্ম নেতা–কর্মী–সমর্থকরা। একের পর এক মন্দিরে ভক্তদের ভোগ রান্নায় যখন ভাটা পড়েছে তারাপীঠে বা ইসকন মন্দিরে বিনা পয়সায় প্রসাদ দিতে যখন চিন্তিত পুরোহিত থেকে সন্ন্যাসীরা, সেই সময় ব্রিগেডের সমাবেশ ঘিরে যথেচ্ছ ব্যবহার হল রান্নার গ্যাসের সিলিন্ডার। যাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মন্তব্য ‘এটাই বিজেপির আসল চরিত্র’।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর