‘তৃণমূল কংগ্রেস রক্ষা কমিটি’র নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি,লালবাগ: ভোটের আগেই মুর্শিদাবাদ শহরে শনিবার সকালে মুর্শিদাবাদ পৌরসভার সামনে শহীদ বেদী এবং লালবাগ সিংঘী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ব্রম্ভ সমাজ ভবনের দেওয়ালে একাধিক পোস্টার(Poster) চোখে পড়ে। ওই পোস্টারগুলিতে ‘তৃণমূল কংগ্রেস রক্ষা কমিটি’র নাম উল্লেখ করে লেখা হয়েছে, তারা শাওনী সিংহ রায়কে প্রার্থী হিসেবে মানতে নারাজ।পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের মতে, ভোটের আগে এমন পোস্টার সামনে আসায় তৃণমূল কংগ্রেসের অন্দরে মতভেদের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে।

জানা গেছে, যাঁর বিরুদ্ধে এই পোস্টার পড়েছে, তিনি একসময় মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং প্রাক্তন বিধায়িকা ও বিগত বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং বর্তমানে মুর্শিদাবাদ জেলা পরিষদের কোমেন্টর পদেও রয়েছেন। সেই প্রেক্ষিতেই দলেরই একাংশের তরফে এভাবে প্রকাশ্যে আপত্তি তোলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

তবে কারা এই পোস্টার লাগিয়েছে বা এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক জল্পনা আরও বাড়ছে। ভোটের আগে এই ধরনের পোস্টার পড়া তৃণমূল কংগ্রেসের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বকেই সামনে আনছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস সরকার ও প্রাক্তন পৌরপ্রধান সৌমেন দাস বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত তথা মুখোশধারী তৃণমূলদের কীর্তি বলে দাবি করেছেন। সৌমেন দাস এর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা পোস্টার গুলিকে ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়।

শুভাশিস সরকার জানিয়েছেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ললিতা নন্দী দাস এর নেতৃত্বে এ বিষয়ে তদন্তের জন্য মুর্শিদাবাদ থানায়(Murshidabad P.S.) লিখিত অভিযোগ করা হবে। যার বিরুদ্ধে পোস্টারিং তিনি গোষ্ঠী কোন্দল এর ব্যাপারটিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপির কাজ বলে তার মত প্রকাশ করেছেন। এ বিষয়ে মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ করা হবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করবার জন্য দাবি জানানো হবে। তিনি আরো বলেন, দলীয় কিছু অসাধু মানুষ রয়েছেন। তারাই হয়তো এই দল বিরোধী কার্যক্রম করেছেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর