গিরিশ পার্কে ভিনরাজ্যের বিজেপি ‘গুন্ডা’দের তাণ্ডব, আহত ওসি সহ একাধিক পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভার দিনেই উত্তপ্ত হয়ে উঠল গিরিশ পার্ক। জেলা সহ একাধিক রাজ্য থেকে এসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরাই এদিন গিরিশ পার্কে তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন বউবাজারের ওসি সহ একাধিক পুলিশকর্মী। রক্তাক্ত হয়েছেন তাঁরা। ওসি বাপ্পাদিত্য নস্কর ও বড়তলা থানার ওসি সহ একাধিক পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন।  দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার সকালে গিরিশ পার্ক মোড়ে বিজেপি কর্মীরা মিছিল করে। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। তারপরেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রক্তও ঝড়েছে এদিন। 

ব্রিগেডে যাওয়ার পথে গিরিশ পার্কে শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, মন্ত্রীর বাড়ির  আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার ছিল। বাসে করে যাওয়ার সময় বিজেপি কর্মীরা সেখানে দাঁড়িয়ে বাস থেকে নেমে সব পোস্টার ছিঁড়ে দেন।  সেগুলি  পরে তৃণমূল কর্মীরা  লাগাতে গেলে আবারও বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের  মারধর শুরু করেন বলে অভিযোগ। রাজ্যের মন্ত্রী ক্ষোভ দিয়েছেন, ‘‘বিজেপি গুণ্ডারা এসব করেছে। আজ যে বাস ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাঁচের বোতল, বোম। বহিরাগত গুণ্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। এরা খুনও করতে পারে। এরা গুণ্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন!

জানা গিয়েছে, বিজেপি কর্মীদের আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বউবাজারের ওসি সহ একাধিক পুলিশকর্মী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুলিশকর্মীদের পাশাপাশি আহত হয়েছেন বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর