হাড়হিম ঘটনা! ‘দৃশ্যম’ স্টাইলে মেয়ে ও তাঁর প্রেমিককে খুন করে দেহ কুয়োতে ফেললেন বাবা

আবারও অজয় দেবগনের ব্লকবাস্টার হিট 'দৃশ্যম' স্টাইলে খুন। এবার চাঞ্চল্যকর অপরাধজনক ঘটনাটি ঘটেছে গুজরাতের কচ্ছ জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও অজয় দেবগনের ব্লকবাস্টার হিট ‘দৃশ্যম’ স্টাইলে খুন। এবার চাঞ্চল্যকর অপরাধজনক ঘটনাটি ঘটেছে গুজরাতের কচ্ছ জেলায়। যা ‘দৃশ্যম’ ছবির সমস্ত সাসপেন্সকেও অতিক্রম করে দিয়েছে। জানা গিয়েছে, কচ্ছের খাম্ভালা গ্রামে, একজন বাবা তাঁর মেয়ে এবং তাঁর প্রেমিককে নির্মমভাবে হত্যা করেন। এবং নিজেকে বাঁচাতে পুলিশের চোখ এড়াতে, তিনি এমন একটি জাল বুনেছিলেন, যার রহস্যভেদ করতে প্রায় ৩৯ দিন সময় লেগে গেল পুলিশের। এই খুনের ঘটনাটি গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। খাম্বালার ১৯ বছর বয়সী এক যুবতীর সঙ্গে ছোটে আঙ্গিয়ার এক যুবক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

কিন্তু যুবতীর বাবা তাঁদের সম্পর্ক মেনে নেননি। ফলে প্রেমে অন্ধ হয়ে গত ৩ ফেব্রুয়ারি যুবক যুবতী পালিয়ে যান। সেই রাগেই যুবতীর বাবা ক্ষুব্ধ হয়ে এক ভয়াবহ ষড়যন্ত্র করেন। প্রথমে, তিনি তাঁর মেয়ে ও জামাইকে মিষ্টি কথা বলে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। এরপর কোটদা ও খাম্বালার মাঝামাঝি একটি নির্জন রাস্তায় মেয়েটি তাঁর জমাইকে নিয়ে বাবার সঙ্গে দেখা করে। তখনই বাবা তাঁর মেয়ে এবং তাঁর প্রেমিককে নিজের হাতে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন। তখনই ‘দৃশ্যম’ ছবির বিজয়ের কথা মনে পড়ে যায় তাঁর। ঠিক যেমন ছবির নায়ক পুলিশকে বিভ্রান্ত করার জন্য একটি কাল্পনিক গল্প তৈরি করেছিলেন।

বিজয় যেমন মেয়েকে খুনের পর থানায় রিপোর্ট করেছিলেন, তেমনি খুনের পর গুজরাতের মেয়েটির বাবাও থানায় গিয়ে রিপোর্ট দায়ের করেন এবং জানান তাঁর মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। এরপর আইনের চোখ এড়াতে তিনি ৩৯ দিন ধরে একজন অসহায় এবং দুর্দশাগ্রস্ত বাবা হওয়ার ভান করেছিলেন। মেয়ে ও জমাইকে হত্যার পর তাঁদের লাশটি তিনি ১০০ ফুট গভীর একটি কুয়োতে ফেলে দেন। কিন্তু মেয়ের নিখোঁজ অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তাঁর অভিযুক্ত বাবাকে সন্দেহ করেন। তাঁর বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করেন। এরপর পুলিশ নিখোঁজ ব্যক্তিকে কঠোরভাবে জিজ্ঞাসা বাদ করেন এবং তাঁর উপর মানসিক চাপ প্রয়োগ করেন। তখন অভিযুক্ত সবটা স্বীকার করেন। অপরাধ স্বীকার করার পর, গত ১৩ মার্চ একজন ম্যাজিস্ট্রেট এবং দমকল বিভাগের উপস্থিতিতে কুয়ো থেকে মৃতদেহগুলি উদ্ধার করেন। পুলিশ এখন হত্যা এবং প্রমাণ নষ্ট করার ধারায় মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?