আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের দিন ঘোষণা হতেই বহরমপুরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জোরদার

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ভোটের উত্তাপ টের পেতে শুরু করল মুর্শিদাবাদ। শনিবার বিকেলেই দিল্লির তরফে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হতেই তৎপরতা শুরু হয়ে গেল জেলাজুড়ে। সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফেরাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে রবিবার সন্ধ্যা থেকেই বহরমপুরের(Baharampur) নওদাপানুর সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী।মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক ইতিহাস বরাবরই স্পর্শকাতর। গত পঞ্চায়েত নির্বাচনেও জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছিল।

সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিধানসভা নির্বাচনে কোনো ঝুঁকি নিতে নারাজ কমিশন। তাই ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই স্পর্শকাতর এলাকাগুলোতে বাহিনীর উপস্থিতি বুঝিয়ে দেওয়ার রণকৌশল নিয়েছে প্রশাসন। গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বহরমপুর শহরের রাস্তায় ভারী বুটের শব্দ শুরু হয়ে গিয়েছে। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে স্পর্শকাতর এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারি শুরু করে দিয়েছে।

সোমবার থেকে নিয়ম মেনে দুবেলা এই টহলদারি স্পর্শকাতর সবকটি এলাকায় জোরদার চালানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয় এর পাশাপাশি জেলা জুড়ে রাতে রাজ্য সড়ক (State High Way)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে নাকা চেকিং আরো জোরদার করবে পুলিশ। বেআইনি অস্ত্রপাচার, মাদক পাচার, জাল নোটের কারবার রোখার পাশাপাশি নির্বাচনে যাতে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য চলন্ত যানবাহনে তল্লাশি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ যৌথভাবে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ