প্রত্যাবর্তন! ডুয়ার্সের রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দলে ফিরলেন স্বপন সাহা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালবাজার : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই প্রত্যাবর্তন ঘটল স্বপন সাহার। উত্তরবঙ্গের রাজনীতির সমীকরণে নয়া মোড়। এক সময় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এই স্বপন সাহা। অবশেষে নিজের ভুল শুধরে মূল স্রোতে ফিরে আসার আরও একটি সুযোগ তাঁকে দিয়েছে তৃণমূল।  সোমবার থেকেই কর্মসূচিতে অংশ নেওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে তাঁকে।

মালবাজার পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তাঁকে সেই সময় বহিষ্কার করেছিল দল। ভোটের আগে শুদ্ধিকরণ করে ভুল শুধরে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের কাছ থেকে স্বপন সাহার প্রত্যাবর্তনের খবর মালবাজারে পৌঁছতেই অনুগামীদের মধ্যে উল্লাস দেখতে পাওয়া যায়।

ডুয়ার্স ও মালবাজার এলাকায় আদিবাসী এবং চা বলয়ে ভোটব্যাঙ্ককে একত্রিত করতে স্বপন সাহার সংগঠনিক নেতৃত্ব অস্বীকার করতে পারে না তৃণমূল নেতৃত্ব। বিজেপিকে ঠেকাতে, সংগঠনকে আরো চাঙ্গা করতে স্বপন সাহার জনসংযোগ বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করা হচ্ছে। সেই কারণে তাঁকে ফিরিয়ে আনা হয়েছে।দলে ফেরার পর স্বপন সাহা জানিয়েছেন, শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে দলের নির্দেশ এতদিন মেনে এসেছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তাঁকে নতুন করে সুযোগ দেওয়ার জন্য। দলকে জয়ের শীর্ষে পৌঁছে দেওয়াই তাঁর এখন একমাত্র লক্ষ্য।

প্রতি ভোটের আগেই সব দলই নিজের শক্তিবৃদ্ধির দিকে নজর দেয়। কখনও অন্যের ঘর ভেঙে নিজের ঘর শক্ত করে। এবারও তার অন্যথা হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের নিজের মতো করে রণকৌশল সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। দলে যোগদান বা দল ভাঙানো তারই অঙ্গ। 

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের