কথা রাখছেন মমতা! লক্ষ্মীবারে পাট্টা দেবেন কলোনি বাসিন্দাদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলোনি এলাকায় বসতবাড়ির জমির পাট্টা তুলে দেওয়ার যে সিদ্ধান্ত কার্যকর করাতে চলেছে তার জেরে কয়েক লক্ষ পরিবার উপকৃত হতে চলেছে। মমতার এই সিদ্ধান্তে সবথেকে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। কেননা মমতার সিদ্ধান্তে মতুয়ারা এবার তাঁদের বসতবাড়ির জমির পাট্টা হাতে পেতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন কলকাতা সহ রাজ্যের উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে জমির পাট্টা তুলে দেবেন তিনি। সেই মর্মে আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে পাট্টা তুলে দেবেন তিনি। এর ফলে ওই সব কলোনির বাসিন্দারা জমির মালিকানা সত্ত্ব পাবেন ও প্রয়োজনে তা যেমন বিক্রি করতে পারবেন তেমনি অন্য কারোর নামে তা পরবর্তীকালে লিখে দিতেও পাবেন। তবে সব থেকে বড় লাভবান তাঁরা হতে চলেছেন বাড়ি পাকা করার বিষয়ে। এতদিন জমির দলিল তাঁদের হাতে না থাকায় তাঁরা পাকা বাড়ি নির্মাণ করতে যেমন পারছিলেন না বৈধভাবে তেমনি কোনও ব্যাঙ্ক থেকে লোনের সুবিধাও নিতে পারছিলেন না। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের মানবিক পদক্ষেপে তাঁরা সেই অসুবিধা কাটিয়ে উঠতে চলেছেন।

মমতার এই পদক্ষেপে সন্দেহ নেই কয়েক লক্ষ পরিবার উপকৃত হতে চলেছে। এই নয় যে আগামিকালই একমাত্র অনুষ্ঠান হচ্ছে কলোনিবাসীদের হাতে পাট্টা তুলে দেওয়ার। আগামি দিনেও ধাপে ধাপে আবেদনের ভিত্তিতে জমির পাট্টা তুলে দেওয়ার কাজ করা হবে। একই সঙ্গে মমতার এই সিদ্ধান্তে সবথেকে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। কেননা বিজেপি যে মতুয়া ভোট ব্যাঙ্কের হাত ধরে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুরে বিস্তার লাভ করেছিল তথা লোকসভা ও বিধানসভা নির্বাচনে একের পর এক আসনে জয়লাভের মুখ দেখেছিল, সেই মতুয়া ভোটই এবার তাঁদের হাতছাড়া হতে চলেছে। মতুয়ারা সিংহভাগই পূর্ব বঙ্গের বাসিন্দা। দেশ ভাগের সময়ে ও পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে মতুয়াদের একটা বড় অংশই এপার বাংলায় চলে এসে বিভিন্ন কলোনিতে আশ্রয় নেন বা তাঁদের হাত ধরে নতুন নতুন কলোনি মাথা তুলে দাঁড়ায়। কিন্তু সেখানকার জমির দলিল তাঁদের হাতে না থাকায় ভোটার তালিকায় নাম তোলা বা রেশন কার্ড করা এবং আধার কার্ড করতে গিয়েও তাঁদের সমস্যা হচ্ছিল। এমনকি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেও তাঁদের সমস্যা হচ্ছিল। কার্যত এই সব সমস্যার হাত থেকে রেহাই পেতেই তাঁরা বিজেপির ওপর ভরসা করেছিল। তাঁদের উনিশের লোকসভা ও একুশের বিধানসভায় ভোট দিয়েছিল।

কিন্তু পরবর্তীকালে মতুয়া সমাজের মাথা থেকে শুরু করে বিজেপির হয়ে ভোটে জেতা বিধায়ক ও সাংসদরা পরিষ্কার বুঝতে পারেন বিজেপি আদতে মতুয়াদের ভোট ব্যাঙ্ক হিসাবেই ব্যবহার করতে চাইছে। সেই জায়গা থেকেই বিজেপির অন্দরে বিদ্রোহের সূত্রপাত। একই সঙ্গে মতুয়ারাও বিজেপি থেকে মুখ ঘোরানো শুরু করে দেন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলোনি এলাকায় বসতবাড়ির জমির পাট্টা তুলে দেওয়ার যে সিদ্ধান্ত কার্যকর করাতে চলেছে তার জেরে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা ও নদিয়া জেলার রানাঘাট মহকুমার অজস্র গ্রাম পঞ্চায়েত ও বেশ কিছু পুরসভা তথা নটিফায়েড এলাকার বাসিন্দারা লাভবান হতে চলেছেন। মতুয়া ছাড়াও দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন উদ্বাস্তু কলোনিতে বসবাস করা মানুষেরাও উপকৃত হবেন। আর সেই কারনেই বিজেপির কাছে মমতার এই সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে আসতে চলেছে। নাগরিকত্বের যে আঙুর ঝুলিয়ে বিজেপি ভোট ময়দানে নিজেদের ঝুলি ভরাতে চেয়েছিল সেই ভোটই এখন তাঁদের হাতের বাইরে চলে যেতে বসেছে। 

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা