বিজেপির হয়ে ভোটপ্রচারে নামছেন প্রসেনজিৎ পুত্র! শ্লোগান তুললেন ‘জয় শ্রী রাম’

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক তথা তৃষাণজিতকে নিয়ে একটি খবর ভাইরাল হচ্ছে। স্টারকিড হিসেবে যথেষ্ঠ নামডাক রয়েছে তৃষাণজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে জানানো হয়েছে, দুই দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। ২৩ এবং ২৯ এপ্রিল। ফলাফল প্রকাশিত হবে ৫ মে। অর্থাৎ হাতে ১ মাসও বাকি নেই। ইতিমধ্যেই রাজনৈ তিক দলগুলি ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিজেপি, সিপিএম। মঙ্গলবার (১৭ মার্চ) প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। এই আবহে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক তথা তৃষাণজিতকে নিয়ে একটি খবর ভাইরাল হচ্ছে। স্টারকিড হিসেবে যথেষ্ঠ নামডাক রয়েছে তৃষাণজিতের। বিদেশে পড়াশোনা করেছেন। তবে এখনও তিনি অভিনয়ে ডেবিউ করেন নি। তার আগেই রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন তিনি, হ্যাঁ, এমনটাই গুঞ্জন চলছে কয়েকদিন ধরে। যদিও বর্তমানে টলিউড তারকাদের রাজনীতিতে প্রবেশ করার বিষয়টি নতুন নয়। রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই তৃণমূলে একাধিক তারকা যোগ দিয়েছেন এবং রাজনীতিতে কেরিয়ার শুরু করেছেন।

পাশাপাশি বিজেপিও তৃণমূলেকে পরাস্ত করতে একাধিক তারকাকে দলে টেনেছে। যদিও তাতে সফলতা পায়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েও বেশিদিন টিকতে পারেননি। তৃণমূলে দ্বারস্থ হয়েছেন। তবে এবার গুজব, অভিনয়ে কেরিয়ার শুরুর আগেই রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন খোদ টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের ছেলে মিশুক। আসলে মিশুক সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। নিজের ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত শেয়ার করে থাকেন তিনি ফেসবুকে। সেরকমই গত রবিবার একটি ছবি পোস্ট করেন প্রসেনজিৎ-পুত্র। ছবিতে দেখা যায়, বাবা এবং বিজেপি নেতার মধ্যমমণি তৃষাণজিৎ। সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, জয় শ্রী রাম। এটা লিখতেই জল্পনা তীব্র হয়। গুজব ওঠে এবারের বিধানসভা নির্বাচনে সম্ভবত বিজেপির হয়ে প্রচার চালাবেন তৃষাণজিত। বিজেপিতে যোগ দেবেন তিনি।

যদিও এমন গুজব ওঠার স্পষ্ট কারণও রয়েছে। কারণ তিনি এ বছর কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তাতেই গুজব ছেলেকে নিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন বুম্বা দা। যদিও এই ছবিটি ফেব্রুয়ারির। আসলে পদ্মশ্রী প্রাপ্তির পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবনে গিয়ে ছিলেন সুকান্ত মজুমদার। সেসময়েই এই ছবি তোলা। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃষাণজিত। তিনি তাঁর ফেসবুক পেজের স্টোরিতে একটি পোস্টে লিখেছেন, ‘ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন। আমি বা বাবা কেউই রাজনীতিতে আসছি না, তাই দয়া করে ভুলভাল খবর ছড়াবেন না। প্রসেনজিৎ পুত্র আরও লেখেন, জয় শ্রী রাম শুধু বিজেপির স্লোগান নয়, সব জায়গায় রাজনীতি নিয়ে আসবেন না। দয়া করে ইতিবাচক ভাবনা রাখুন। পজিটিভ ভাবুন। ধন্যবাদ।’ পাশাপাশি তৃষাণজিতের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও ওই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রসেনজিৎও খবরটি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের