তৃণমূলের প্রার্থী তালিকায় চাপে বিজেপি নেতৃত্ব, ঝামেলা মেটানো নিয়ে কপালে ভাঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই বিরোধীরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তারা মনে করেছিল আগেভাগে প্রার্থী তালিকা প্রকাশ করে চাপে ফেলে দেবে শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে। কিন্তু হল ঠিক বিপরীত। বিরোধীরা সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। সেখানে তৃণমূল কংগ্রেস একঝটকায় গোটা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর সেখানে জয়ী প্রার্থীদের রেখে এবার পোড়খাওয়া রাজনীতিবিদদেরই প্রার্থী করেছে ঘাসফুল শিবির। এমনকী নতুন প্রজন্মের নেতা–নেত্রী এনেও স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের। আর তাই বিপরীত প্রার্থী কাদের করা হবে?‌ এই প্রশ্নে কপালে ভাঁজ পড়েছে বলে সূত্রের খবর।

এদিকে বিজেপি চলতি সপ্তাহেই বাকি তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে। কিন্তু বিজেপির টিকিটে অনেকে প্রার্থী হতে চাইছেন না। আর প্রথম তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ–বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সে ক্ষোভ প্রশমন কেমন করে করা হবে তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে বঙ্গ–বিজেপির নেতাদের। তার উপর তৃণমূল প্রার্থীদের বিপরীতে সমানে সমানে টক্কর না দিতে পারলে কপালে যে দুঃখ আছে সেটা বেশ টের পাচ্ছেন পদ্ম শিবিরের নেতারা। কিন্তু তেমন প্রার্থী মিলবে কোথায়?‌ এটাই ভাবিয়ে তুলেছে বিজেপিকে। আবার ঝামেলাও কেমন করে মিটবে?‌ সেটাও ভাবাচ্ছে বলে সূত্রের খবর।

অন্যদিকে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তাঁদের নিয়ে কোন ইস্যু ধরে প্রচার করা হবে সেটাও বুঝে উঠতে পারছেন না গেরুয়া নেতারা। সেখানে তৃণমূল কংগ্রেস এখন মানুষের ভোটাধিকার, রান্নার গ্যাসের সমস্যা, কেন্দ্রীয় বাজেটে বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধীতা এবং রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্প নিয়ে প্রচারে নেমে পড়েছে। যাকে কমব্যাট করা বিজেপির কাছে কঠিন হয়ে পড়েছে। এই আবহে বৈঠকে বসতে চলেছে বঙ্গ–বিজেপির নেতারা। তাতে কতটা রফাসূত্র বেরিয়ে আসে এখন সেটাই দেখার।

তাছাড়া বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা নিয়ে আবার কোন ঝামেলায় পড়তে হবে তা নিয়ে শঙ্কিত নেতারা। কড়া রাজনৈতিক প্রার্থী নিয়ে এখন চলছে ভাবনাচিন্তা বলে সূত্রের খবর। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতা বলেন, ‘‌ভাল প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে দিতে না পারলে সেটা কার্যত ওয়াকওভার দেওয়ার সামিল হবে। আর কিছু প্রার্থী নিয়ে তো নীচুতলার কর্মীদের ক্ষোভ আছেই। এইসব কাটিয়ে উঠে প্রার্থী দিতে হবে। সেটা না হলে আবার পরাজয় নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।’‌

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র