টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘সাধক বামাক্ষ্যাপা’র চিত্রনাট্যকার ঋতম ঘোষাল

বাংলা টেলিভিশনের জনপ্রিয় চিত্রনাট্যকার ছিলেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক 'সাধক বামাক্ষ্যাপা'-র কাহিনীও লিখেছেন তিনি। সেই ঋতম ঘোষাল আর বেঁচে নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা টেলিভিশনের জনপ্রিয় চিত্রনাট্যকার ছিলেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাক্ষ্যাপা’-র কাহিনীও লিখেছেন তিনি। সেই ঋতম ঘোষাল আর বেঁচে নেই। পুরী থেকে ফেরার পথে মাঝ রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, কলকাতায় পৌঁছে তড়িঘড়ি একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিত্রনাট্যকারকে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে অন্য হাসপাতালে স্নানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। দিন কয়েক আগেই মৃত্যু হয়েছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর।

সেই শোক এখনও কাটেনি। তার মধ্যে ঋতম ঘোষালের মৃত্যু আবারও টলিপাড়ায় শোকের পরিবেশ সৃষ্টি করল। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গবেষক ও কাহিনী চিত্রনাট্যকার শিবাশিস মুখোপাধ্যায়। বহু বছরের বন্ধুত্ব ছিল তাঁদের মধ্যে। বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিবাশিস। কাঁদো কাঁদো কন্ঠস্বরে শিবাশিস জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১২টায় টেকনিশিয়ান স্টুডিওতে ঋতমের মরদেহ আনা হবে।

অভিনেতা এবং টেকনিশিয়ানরা সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাবেন। শুধু বামাক্ষ্যাপা নয়, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কিরণমালা’, ‘দেবী চৌধুরাণী’, ‘কৃষ্ণ’ -এর মতো একাধিক হিট পৌরাণিক এবং ঐতিহাসিক ধারাবাহিক রয়েছে ঋতমের ঝুলিতে। তাই তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকে ভেঙে পড়েছেন অভিনেতা চৈতি ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, সোহন বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, সোনালী চৌধুরী, অনিন্দিতা রায়চৌধুরী-সহ টেলিপাড়া। জানা গিয়েছে, শীঘ্রই ঋতমের নতুন একটি কাজ শুরু করার কথা চলছিল। তাই শুটিং শুরুর আগেই মেয়ে-স্ত্রীকে নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন ঋতম। সেটাই তাঁর শেষ যাত্রা হল। আর বাড়ি ফেরা হল না জনপ্রিয় চিত্রনাট্যকারের।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া