রাজ্যে ১১ জেলাশাসক বদল, সরল কলকাতার পুর-কমিশনার, দক্ষিণ কলকাতার ডিইও

আবার রাজ্যকে অন্ধকারে রেখেই একঝাঁক জেলা শাসক বদল করল নির্বাচন কমিশন। এর আগে পুলিশ সুপার, মুখ্য সচিব, পুলিশ কমিশনার, ডিআইজি-সহ একাধিক পদে আদল-বদল করেছিল নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার রাজ্যকে অন্ধকারে রেখেই একঝাঁক জেলা শাসক বদল করল নির্বাচন কমিশন। এর আগে পুলিশ সুপার, মুখ্য সচিব, পুলিশ কমিশনার, ডিআইজি-সহ একাধিক পদে অদল-বদল করেছিল নির্বাচন কমিশন। যাতে ক্ষোভ উগড়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও সুমতি ফিরল না, আবারও যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাত করে একঝাঁক জেলাশাসককে বদল করল কমিশন। এ ছাড়াও, কলকাতার দুই ডিইও-কেও সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন।

এদিকে আজকেই রাজ্যের পাঁচ জায়গায় ডিআইজি পদাধীকারীকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল কমিশন। এর ঘন্টা খানেকের মধ্যেই একঝাঁক জেলাশাসককে বদল করল নির্বাচন কমিশন। যার মধ্যে আছে উত্তরবঙ্গের ছয় জেলার জেলাশাসক। নির্দেশিকা জানানো হয়েছে, রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করা হবে। যে তালিকায় রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। কোচবিহারে জিতেন যাদবকে নতুন জেলাশাসক করল নির্বাচন কমিশন। অন্যদিকে জলপাইগুড়ির নতুন জেলাশাসক করা হয়েছে সন্দীপ ঘোষকে। উত্তর দিনাজপুরে নতুন DM হলেন বিবেক কুমার, মালদহে নতুন ডিএম হলেন রাজনবীর সিংহ কপূর, মুর্শিদাবাদে নতুন ডিএম হলেন আর অর্জুন, নদিয়ায় নতুন ডিএম হলেন শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে নতুন ডিএম হলেন স্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় নতুন ডিএম হলেন শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় নতুন ডিএম হলেন অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিঙে নতুন ডিএম হলেন হরিচন্দ্র পানিকর, আলিপুরদুয়ারে নতুন ডিএম হলেন টি বালাসুব্রহ্মণ্যম।

পাশাপাশি কলকাতার দুই নির্বাচনী আধিকারিক (DEO)-কেও সরিয়ে দিল কমিশন। দিন কয়েক আগেই উত্তর কলকাতার ডিইও করা হয়েছিল পুরসভার কমিশনারকে। সাধারণত ডিইও হিসাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে নিয়োগ করার অধিকার রয়েছে কমিশনের। কিন্তু কলকাতায় কোনও জেলাশাসক না-থাকায় কোনও দফতরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিশন জানিয়ে দিয়েছিল, এ বার থেকে উত্তর কলকাতার ডিইও হবেন পুরসভার কমিশনার। কিন্তু বুধবার পুর কমিশনার সুমিত গুপ্তের জায়গায় দায়িত্ব দেওয়া হল স্মিতা পাণ্ডেকে। আর দক্ষিণ কলকাতায় নতুন ডিইও করা হল রনধীর কুমারকে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল তিনটের মধ্যে এই আধিকারিকদের কাজে যোগদানের সম্মতি সূচক রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। তবে যে সকল আধিকারিকদের সরানো হয়েছে, তাঁদের ভোট সংক্রান্ত কোনও পদে নিয়োগ করা যাবেনা।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই একের পর এক প্রশাসনে বদলি করতে শুরু করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কমিশনার, ডিজি, এডিজি, মুখ্যসচিব থেকে শুরু করে ১২টি জেলার পুলিশ সুপারদের রদবদল করেছে নির্বাচন কমিশন। পুলিশ কমিশনারেটগুলির কমিশনারদের বদলি করা হয়েছে। আজ পাঁচটি জেলার ডিআইজি পদের রদবদল করেছে নির্বাচন কমিশন। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের আগেআইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায়গঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে রঠোর অমিতকুমার ভারতকে। অজিত সিং যাদবকে মুর্শিদাবাদ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে শ্রীহরি পাণ্ডেকে বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া কঙ্কর প্রসাদ বারুইকে প্রেসিডেন্সি রেঞ্জে এবং অঞ্জলি সিংকে জলপাইগুড়ি রেঞ্জে দায়িত্বভার দেওয়া হয়েছে। আগামীকাল ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে তাঁদের।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর