যুদ্ধের মধ্যেই গুপ্তচরগিরির অপরাধে সুইডিশ নাগরিককে ফাঁসিতে ঝোলাল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সঙ্গে যুদ্ধের মধ্যেই গুপ্তচরগিরির অপরাধে এক সুইডিশ নাগরিককে ফাঁসিতে ঝোলাল ইরান। কুরোশ কেয়ভানি নামে ওই সুইডিশ নাগরিককে গত বছর গ্রেফতার করা হয়েছিল এবং ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের কাছে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়। দেশের নাগরিককে ফাঁসিতে ঝোলানোর ঘটনায় ক্ষুব্ধ সুইডিশ সরকার। বুধবার (১৮ মার্চ) সুইডেনের বিদেশ মন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর সঙ্গে কথা বলতে গিয়ে কুয়াশ কেয়ভানির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছেন। সেই সঙ্গে ওই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান বনাম আমেরিকার যুদ্ধ। গত ১৯ দিন ধরে চলছে মহাযুদ্ধ। ইতিমধ্যেই মার্কিন ও ইজরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনেই সহ একাধিক শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ইরানের নবনির্বাচিত ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনেই। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ‘ইরানে ঘাঁপটি মেরে থাকা ইজরায়েল ও আমেরিকার গুপ্তচররাই দেশটির শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে গোপনীয় তথ্য পাচার করছেন।’

সুইডেনের বিদেশ মন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড জানিয়েছেন, ‘গত বছরের জুনে কুয়াশ কেয়ভানির গ্রেফতারের পর থেকেই বিভিন্ন পর্যায়ে ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়। অভিযুক্তের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি ইরান সরকার।’ কবে কুয়াশ কেয়ভানির ফাঁসি কার্যকর করা হয়েছে, তা নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের