দেখা যায়নি চাঁদ, সৌদিতে ঈদ পালিত হবে ২০ মার্চ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঈদ-উল ফিতর কবে পালিত হবে তা নিয়ে দোটনায় রয়েছেন ভারত তথা বাংলার মুসলিম সম্প্রদায়। তবে চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবে আগামী ২০ মার্চ ঈদ পালিত হবে। বুধবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে ‘গালফ নিউজ’। সাধারণত সৌদি আরবে  যে দিন ঈদ পালিত হয়, তার পরের দিন ভারত ও বাংলাদেশের সিংহভাগ জায়গায় ঈদ পালিত হয়।

‘গালফ নিউজ’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘শাওয়াল চাঁদ না দেখার পর বৈঠকে বসেছিল চাঁদ দর্শন কমিটি। ৩০ দিন রোজা রাখার পর পবিত্র রমজান মাসের সমাপ্তির ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল, ‘ব্যক্তিগত ও অলাভজনক ক্ষেত্রের কর্মীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) রাত থেকে শুরু হবে এবং চারদিন চলবে। সৌদি শ্রম আইন অনুসারে কার্যকর হবে।’

সৌদি আরবের পাশাপাশি তুরস্ক ও সিঙ্গাপুরও ঈদ-উল ফিতরের আলাদা আলাদা তারিখ নিশ্চিত করেছে। দেশ দুটি ইসলামি মাসের শুরু নির্ধারণের জন্য প্রচলিত পদ্ধতিতে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের তরফে জানানো হয়েছে, ‘আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদ-উল ফিতর উদযাপিত হবে।’ কেননা, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতে অবশ্য শনিবার ঈদ–উল ফিতর পালনের সম্ভাবনা। আগামী শুক্রবার মাগরিবের আজান শেষে চাঁদ দেখতে বসবেন দিল্লির জামা মসজিদের চাঁদ দর্শন কমিটি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের