বালিগঞ্জ কেন্দ্র থেকে বামেরা কাকে প্রার্থী করছে?‌ গবেষক নেত্রীকে বাজি রাখছে!‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে হটসিট হয়ে দাঁড়িয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। কারণ এখানে একদিকে তৃণমূল কংগ্রেসের পোড়খাওয়া রাজনীতিবিদ প্রার্থী হয়েছেন। আর তাঁর বিপরীতে বামেরা দাঁড় করাতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক নেত্রীকে বলে সূত্রের খবর। রাজ্য–রাজনীতিতে এখন তিনি চর্চিত নামও বটে।

এদিকে সিপিএমের ইয়ং ব্রিগেডের মুখ আফরিন বেগম। এবার তাঁকেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে বলে সূত্রের খবর। আজ, বৃহস্পতিবার বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তার জন্য ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে আলিমুদ্দিনের তরফে। সেখান থেকেই এই নামটি ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে আফরিন বেগমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সুতরাং অঙ্ক যে বেশ কঠিন তা বুঝতে পারছেন আলিমুদ্দিনের নেতারা। তাই এমন চমক।

অন্যদিকে আফরিন বেগম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর সময় পথে নেমেছিলেন আফরিন। তারপর থেকে একাধিক ইস্যুতে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের হয়ে ব্যাটন তুলে নিয়েছেন এই নতুন প্রজন্মের নেত্রী। গত ৯ মার্চ নিউটাউনের এক পাঁচতারা হোটেলে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের সময় তাঁকে সুর চড়াতে দেখা যায়। জ্ঞানেশ কুমারকে নানা বিষয়ে চেপে ধরেন এই যুবনেত্রী। মহম্মদ সেলিমের সঙ্গে গিয়ে সিপিএমের বক্তব্য তুলে ধরেন আফরিন বেগম। তখন থেকেই চর্চায় আসেন আফরিন।

তাছাড়া এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বরাবরই ছিল প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি প্রয়াত হওয়ার পর সেখান থেকে প্রার্থী হন বাবুল সুপ্রিয়। সিপিএম তখন প্রার্থী করেছিল সায়রা শাহ হালিমকে। একদিকে তিনি হাসিম আবদুল হালিমের পুত্রবধূ। অপরদিকে সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী। কিন্তু জিততে পারেননি। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লালপার্টি আফরিন বেগমকে প্রার্থী করতে চলেছে বলে সূত্রের খবর। সুতরাং এই কেন্দ্র এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay