জলের বদলে কাদার সাগরে ভাসছেন যুগল, অদ্ভুত প্রি-ওয়েডিং ভিডিও দেখে হাসছে নেটমহল

'সিনেমাটিক' প্রি-ওয়েডিং করতে গিয়ে নেটপাড়ার হাসির খোরাক হলেন এই দম্পতি। আসলে বর্তমানে মানুষ সব মুহূর্তকেই ক্যামেরায় বন্দি করে রাখতে চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দূর থেকে দেখলে মনে হবে যেন জলে ডুবে মারা গিয়েছেন, কিন্তু যত্ন সহকারে দেখলে বোঝা যাবে জলে ভাসছেন দুই নারী-পুরুষ, ইচ্ছে করেই। তাও আবার পরনে সুন্দর পোশাক। কি ভাবছেন তো, মাথা খারাপ হয়ে গিয়েছে যুগলের? আসলে প্রি ওয়েডিং ফটোশুট চলছে তাঁদের। সেই কারণেই জলে ভেসে রয়েছেন তাঁরা, এটাও একটা পোজ। কি অবাক হচ্ছেন? ভাবছেন তো এ আবার কোনও পোজ হল? মৃত্যুমুখী আজব পোজ! যদিও মাঝে মধ্যেই নেটপাড়ায় আজব আজব প্রি ওয়েডিংয়ের ফটোশুটের ছবি দেখা যায়। যা নিয়ে রীতিমতো হুলস্থুল পড়ে যায় নেটমহলে। কখনও দেখা যায় কলা গাছের পাতা গায়ে জড়িয়ে ফটোশুট করছেন দম্পতি, আবার কখনও দেখা যায়, ফটোশুট করতে গিয়ে ঠোটে ঠোট লাগিয়ে এমনভাবে চুম্বন করছেন যুগল, যা দেখে ফটোগ্রাফার নিজেই লজ্জা পেয়ে যাচ্ছেন।

তবে এবার যা হল, তা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ‘সিনেমাটিক’ প্রি-ওয়েডিং করতে গিয়ে নেটপাড়ার হাসির খোরাক হলেন এই দম্পতি। আসলে বর্তমানে মানুষ সব মুহূর্তকেই ক্যামেরায় বন্দি করে রাখতে চান। তেমনি বিয়ের আগে যুগলের ফটোশুটও এখন নিয়মিত হয়ে গিয়েছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি প্রি-ওয়েডিং-এর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক কাপল চোখ বন্ধ করে কাদা জলের উপর স্থিরভাবে ভাসছেন, একের অপরের হাত ধরে রয়েছেন, ওই জায়গায় জমে গিয়েছেন। আর ফটোগ্রাফাররা হাঁটু-সমান কাদায় দাঁড়িয়ে তাঁদের ছবি তুলছেন। যদিও এই জুটি ‘চিরন্তন ভালোবাসা’র একটি আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার কাছে বিষয়টি হাস্যকর ছিল। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘প্রি-ওয়েডিং শুটগুলো বড্ড বেশি অদ্ভুত হয়ে যাচ্ছে’। তবে ভিডিওটির সঠিক তারিখ ও স্থান যাচাই করা যায়নি।

 

অনেকেই দম্পতির রোমান্স দেখার পরিবর্তে, এই দৃশ্যগুলোকে একটি সারভাইভাল থ্রিলারের উদ্বোধনী দৃশ্য বা অপরাধ দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। ট্রোলড করছেন। একজন ব্যবহারকারী ফটোগ্রাফারদের তুলোধনা করে লিখেছেন, ‘যখন আপনি বন্যপ্রাণীর ফটোগ্রাফার হতে গিয়ে একজন ওয়েডিং ফটোগ্রাফার হয়ে গেলেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘যখন বাজেটে লেখা থাকে ‘সাধারণ ফটোশুট’, কিন্তু পরিচালক বলেন ‘টাইটানিক আর গ্যাংনাম স্টাইলের মেলবন্ধন’, তখন ব্যাপারটা হয় অন্য পর্যায়ে: এক যুগল রোমান্টিকভাবে ডুবে যাচ্ছে আর ড্রোন দিয়ে সেই দৃশ্য রিলসের জন্য ৮ হাজার রেজোলিউশনে ধারণ করা হচ্ছে।’ তৃতীয় একজন বললেন, ‘প্রি-শুটে ঝুঁকি নিয়ে টাকা নষ্ট করবেন কেন? ছবিগুলো নিজের ইচ্ছামতো এডিট করতে এআই-কে বলুন।’

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা