ATM-এর ভুলে লটারি ভাগ্য! ১০ হাজার টাকা তুলতে গিয়ে মিলল ৩ লাখ

এটিএম থেকে তুলতে গিয়েছিলেন ১০ হাজার টাকা। কিন্তু ব্যাঙ্ক দিল ৩ লক্ষ টাকা। অবাক কাণ্ড গুজরাতের সুরাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এটিএম থেকে তুলতে গিয়েছিলেন ১০ হাজার টাকা। কিন্তু ব্যাঙ্ক দিল ৩ লক্ষ টাকা। অবাক কাণ্ড গুজরাতের সুরাটে। আসলে ঘটনাটি ঘটেছে, ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি। ওইদিন সুরাটের উধনা এলাকার একজন গ্রাহক SBI-এর এটিএম থেকে ১০,০০০ টাকা তুলতে গিয়েছিলেন। তিনি কার্ড ঢুকিয়ে যথারীতি পিন দেন, কিন্তু মেশিনটি থেকে একটা টাকাও বের হয়নি। এবং কোনও রসিদও পাননি তিনি। কিছুক্ষণ পরেই তিনি ফোনে একটি বার্তা পান যে, তাঁর অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। যাতে তিনি রীতিমতো হতবাক হয়ে যান। মাঝে মধ্যে ব্যাঙ্কও ভুল করে বসে। যার ফলে গুনতে হয় মোটা টাকা ক্ষতিপূরণ।

হ্যাঁ, নয়বছর ধরে চলা এই মামলায় এখন ব্যাঙ্ক অফ বরোদা ওই ব্যক্তিকে ওই টাকার প্রায় ৩০ গুণ ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে। আসলে টাকা কেটে নেওয়ার পর গ্রাহক ২১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক অফ বরোদার ডুম্ভল শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২০১৭ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত তিনি ইমেলের মাধ্যমে বেশ কয়েকবার খোঁজখবর নেন। আরবিআই এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। এছাড়াও, সিসিটিভি ফুটেজ পাওয়ার জন্য তিনি এসবিআই-এর কাছে একটি আরটিআই আবেদনও করেন। কিন্তু কোনও কর্তৃপক্ষই তাঁকে সন্তোষজনক উত্তর দেয়নি। অবশেষে, ২০১৭ সালের ২০ ডিসেম্বর তিনি ভোক্তা ফোরামের দ্বারস্থ হন। এরপর শুনানির সময় ব্যাঙ্ক অফ বরোদা যুক্তি দেয়, ওই ATM-টি SBI-এর ছিল। তাদের রেকর্ডে লেনদেনটি ‘সফল’ হিসেবে নথিভুক্ত ছিল, তাই এই কারণে তাঁদের ব্যাঙ্ক দায়ী নয়।

তবে, ভোক্তা কমিশন এই যুক্তি খারিজ করে দিয়ে বলে যে, ব্যাঙ্ককে অবশ্যই ওই লেনদেনটি সংক্রান্ত অকাট্য প্রমাণ দিতে হবে। আরবিআই-এর নিয়ম অনুযায়ী পাঁচ দিনের মধ্যে ওই ব্যক্তিকে টাকা ফেরত দেওয়া উচিত ছিল। কিন্তু তা করতে ব্যার্থ হয়েছে ব্যাঙ্ক। এরফলে ভোক্তা আদালত নির্দেশ দিয়েছে যে, ওই ব্যক্তিকে মূল ১০,০০০ টাকার ৯% বার্ষিক সুদসহ ফেরত দিতে হবে। আর বিলম্বের জন্য প্রতিদিন ১০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সুতরাং ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্বের পরিমাণ ৩,২৮৮ দিনে পৌঁছেছিল। এর ফলে ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩,২৮,৮০০ টাকা। সেটাই দিতে বাধ্য হচ্ছে ব্যাঙ্ক। পাশাপাশি ব্যাঙ্কটিকে মানসিক হয়রানির জন্য ৩,০০০ টাকা এবং আইনি খরচ বাবদ ২,০০০ টাকা পরিশোধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?