জ্যোতিষীর ছদ্মবেশে ৫৮ জন বধূকে যৌন নির্যাতন, নাসিক থেকে গ্রেফতার

আধ্যাত্মিকতার আড়ালে চলছে যৌন চক্র। খামার বাড়িতে আটকে রেখেছেন ৫৮ জন মহিলাকে। রয়েছে একাধিক লুকানো ক্যামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আধ্যাত্মিকতার আড়ালে চলছে যৌন চক্র। খামার বাড়িতে আটকে রেখেছেন ৫৮ জন মহিলাকে। রয়েছে একাধিক লুকানো ক্যামেরা। নাসিকে গ্রেফতার হলেন প্রভাবশালী জ্যোতিষী অশোক খারাত। যাঁর বিরুদ্ধে ৩৫ বছর বয়সী একজন নারীকে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অজুহাতে ৬৭ বছর বয়সী ওই জ্যোতিষী তাঁকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অবচেতন করিয়ে তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁকে যৌন নির্যাতন করেছেন। তবে পুলিশি তদন্তে জানা যায় যে, জ্যোতিষীর যৌন শোষণ শুধু একজন নারীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একাধিক নারীকে তিনি মাদক খাইয়ে বেহুঁশ করে যৌন শোষন করেছেন। পুলিশের এফআইআর অনুযায়ী, অশোক খারাত একজন অবসরপ্রাপ্ত মার্চেন্ট নেভি অফিসার হিসেবে নিজেকে সকলের কাছে পরিচয় দিতেন।

মহিলাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের তাঁর অফিসে ডেকে পাঠাতেন। মহিলাদের সেখানে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অবচেতন করে তাঁকে যৌন শোষন করতেন এবং গোপন ক্যামেরায় তা রেকর্ড করতেন। মহিলারা তাঁর কুকীর্তির কথা জেনে গেলে তিনি নারীদের মনে ভয় ঢুকিয়ে দিতেন। বলতেন যে, তিনি তন্ত্র-মন্ত্রের দ্বারা তাঁদের স্বামীদের মেরে ফেলবেন। তদন্তে খারাতের অফিস থেকে গোপন সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। পুলিশ একটি পেনড্রাইভও উদ্ধার করেছেন, যেটিতে ৫৮ জন ভিন্ন ভিন্ন নারীর অশ্লীল কার্যকলাপের ভিডিও ক্লিপ রয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য মহারাষ্ট্র সরকার আইপিএস কর্মকর্তা তেজস্বিনী সাতপুতের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করার নির্দেশ দিয়েছে। নাসিক ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ১ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা অপরাধমূলক ভিডিও এবং নথিপত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন। জানা যায়, অভিযুক্ত জ্যোতিষী নাসিকের অভিজাত কানাডা কর্নার এলাকায় ‘ওকাস প্রপার্টি ডিলার্স অ্যান্ড ডেভেলপার্স’ নামে একটি অফিস চালাতেন। কিন্তু তাঁর রিয়েল এস্টেটের ব্যবসার পেছনে চলত অপরাধমূলক কাজকর্ম। তিনি নিজেকে একজন অত্যন্ত দক্ষ জ্যোতিষী এবং ঐশ্বরিক শক্তির অধিকারী হিসেবে সফলভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।

শোনা যায়, দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত তাঁর রাজনৈতিক যোগাযোগ রয়েছে। মিরগাঁওয়ে তাঁর ঈশন্যেশ্বর মন্দির রয়েছে। একটি বিলাসবহুল আশ্রম রয়েছে, যেখানে বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিরা আসেন। তিনি নাসিকে বিশিষ্ট রাজনীতিবিদ, তারকা এবং ব্যবসায়িক টাইকুনদের আধ্যাত্মিক গুরু হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত ছিলেন। তিনি মহিলাদের অশ্লীল দৃশ্য রেকর্ড করে তা বিক্রি করতেন বলে অভিযোগ। খারাতের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পুলিশ দল গোপন অভিযান চালায় অভিযুক্তের নাসিকের খামারবাড়িতে। অন্ধকারের সুযোগে পুলিশ ‘চোর, চোর’ বলে চিৎকার করেন। এই হট্টগোলকে অজুহাত হিসেবে ব্যবহার করে দলটি সরাসরি খারাতের বাড়িতে ঢুকে পড়েন এবং সে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাঁকে তাঁর শোওয়ার ঘর থেকে গ্রেফতার করেন।
অভিযান পুলিশ জ্যোতিষীর খামারবাড়ি থেকে একটি পিস্তল, তাজা কার্তুজ ও বেশ কয়েকটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছেন। মিরগাঁওয়ে অবস্থিত তাঁর মন্দির ও আশ্রমেও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে, যার ফলে বেশ কিছু সন্দেহজনক নথিপত্র উদ্ধার করা হয়েছে। এই বিষয়টি রাজনৈতিক মহলেও ঝড় তুলেছে। অতীতে অনেক রাজনীতিবিদ ও সুপরিচিত ব্যক্তি ওই জ্যোতিষীর কাছে গিয়েছিলেন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?